Pores and skin Care | রোদের তাপে ত্বকের হাল খারাপ? ঘরেই তৈরি করুন এই তিনটি জাদুকরী ফেসপ্যাক, ফিরবে ঔজ্জ্বল্য

Pores and skin Care | রোদের তাপে ত্বকের হাল খারাপ? ঘরেই তৈরি করুন এই তিনটি জাদুকরী ফেসপ্যাক, ফিরবে ঔজ্জ্বল্য

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাইরের তীব্র রোদে বেরোলে ত্বকের বারোটা বাজাটাই স্বাভাবিক। দিনের শেষে ক্লান্ত শরীরে সঠিক যত্ন না নিলে খুব অল্প বয়সেই মুখে কালচে দাগ বা বয়সের ছাপ পড়ে যেতে পারে। পার্লারে গিয়ে দামী ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন নেই, হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আপনি ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে পারেন। জেনে নিন রোদে পোড়া দাগ দূর করার তিনটি ঘরোয়া ফেসপ্যাক

১. শশা ও লেবুর প্যাক: শশা ও লেবু—এই দুটি উপাদানই প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে এবং ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে।

  • পদ্ধতি: এক টেবিল চামচ শশার রস, এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ গোলাপজল ভালো করে মিশিয়ে নিন। তুলোর সাহায্যে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। অফিস বা কাজ থেকে ফেরার পর এই প্যাকটি লাগানো অত্যন্ত আরামদায়ক।

২. মুসুর ডাল, কাঁচা হলুদ ও দুধের প্যাক: ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে এবং ট্যান দূর করতে এই প্যাকটি দারুণ কার্যকর।

  • পদ্ধতি: দুই চামচ মুসুর ডাল বাটা, তিন চা চামচ কাঁচা দুধ এবং এক চিমটি কাঁচা হলুদ বাটা মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। মুখ ও গলায় এটি ২০ মিনিট লাগিয়ে রাখুন। হালকা শুকিয়ে এলে বৃত্তাকারে হাত ঘুরিয়ে মালিশ করুন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩. আলু ও লেবুর রসের প্যাক: রোদে পোড়া কালো দাগ বা ‘ট্যান’ তোলার জন্য আলুর রস অত্যন্ত উপকারী।

  • পদ্ধতি: একটি গোটা আলু কুরিয়ে তার থেকে রস বের করে নিন। এর সঙ্গে এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি তুলোয় করে ট্যান পড়া অংশে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

বিশেষ পরামর্শ: নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত জল পান করা এবং বাইরে বেরোলে রোদচশমা ও ছাতা ব্যবহার করার চেষ্টা করুন। এই ঘরোয়া উপায়গুলো মেনে চললে খুব দ্রুতই আপনার ত্বক আগের চেয়ে অনেক বেশি সতেজ এবং দাগহীন হয়ে উঠবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *