কবিতা

কবিতা

ব্লগ/BLOG
Spread the love


 ক্ষয়

মনোনীতা চক্রবর্তী

শূন্যের নীচে শূন্য, আর কাচভাঙা মাঝরাস্তায় পড়ে থাকা সোহাগ; দুটোই বিপজ্জনক-

একটি মায়ার মতো টেনে নেয় অদৃশ্যে,

অন্যটি মায়ার ভেতরেই আঘাত রাখে;

আর আমরা

সেই একই আলোকে ভালোবেসে

বারবারই অন্ধ হয়ে যাই।

নাম না-জানা এক নির্ভুল ক্ষয়

দুটোর মাঝখানে,

নিজেকেই অল্প অল্প করে কখন যে হারায়!

শূন্যের নীচে শূন্য, আর কাচভাঙা মাঝরাস্তায় পড়ে থাকা সোহাগ থেকে খুব সাবধান…

অতীতের সুখ স্মৃতি

 রামকৃষ্ণ পাল 

সুখ দুঃখে ভরা অতীতের স্মৃতি

কল্পনার কাব্যে গাথা,

আলোয় কালোয় কত অতীতের

রোমাঞ্চে মথিত ব্যথা।

গ্রামে ছোটবেলা হাসিখুশি মেলা

হেঁটে হেঁটে বহু দূরে,

তবু প্রাণে বাজে বেদনা মধুর

কত সুখ স্মৃতি সুরে।

আসবে না সেদিন আর কোনওদিন

সেই সুর ধ্বনি স্তব্ধ,

তার কেটে গেছে আজ সে বীণার

বোবা মন একা বদ্ধ।

এ জাবর কেটে রোমন্থনে বেশ

হেসে কেঁদে দিন যায়,

অতীতের স্মৃতি সুখে তাড়নায়

আধুনিক ফাঁসে হায়!

সদ্য সবুজের স্বপ্ন
দুর্জয় বর্মন

এই মাটিতে সৃষ্টি হবে সদ্য সবুজ প্রাণ।
বীজ বপনে হবে চারা
রোপণ হয়ে বাঁচতে চায় ওরা।
ওরাও মাথা উঁচু করে বাঁচতে চায়!
অন্তহীন বাঁচার স্বপ্ন
চায় ওরা সঠিক যত্ন।
সবুজের দানে অক্সিজেন ঋণ।
এসো আমরা বাঁচাই সবুজ
বাঁচি সবুজ প্রাণে।
ক্লোরোফিলের স্বপ্ন চোখে
বাঁচতে চায় ওরা হাসিখুশি মনে।
দুঃখ-যন্ত্রণা দিও না যেন,
ওদের যত্নই আমাদের রত্ন
বাস্তবায়িত হোক বাঁচার স্বপ্ন।

তোমাকে 

ইলোরা ভট্টাচার্য

আমাদের রাস্তাগুলো চওড়া হয়।

আমরা অনেক বৃক্ষরোপণের কথা ভাবি।

ভাবি, আর ভালো থাকি।

আমাদের উপড়ে ফেলা গাছের গর্তে

মানুষসমান জল জমে যায়।

জারুলের ডালে দোল খায় ফিঙে।

আসা যাওয়ার পথে রোজ দেখ তুমি।

যদিও ফিঙেটা, জারুল বা তোমাকে চেনে না,

বর্ণময় ত্রিভুজ নিমেষে ধরে রাখে সব।

মুছে ফেলা কথা বেদনার দানা

তুমি খুঁটে তুলে নাও দুই নখে

বিষাদের পাখিময় ডাকখোঁজে

কাতরতা, তবু বলো প্রেম নয়!

স্তব্ধতা

অশীতিপর বৃক্ষ

বৃষ্টি আনো

দাবানলে পুড়ে যায়

বন।

The put up কবিতা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *