PM Narendra Modi | ‘মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলে পুলিশ পক্ষপাতিত্ব করে’, দুর্গাপুরের সভায় তৃণমূলের সমালোচনায় মোদি

PM Narendra Modi | ‘মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলে পুলিশ পক্ষপাতিত্ব করে’, দুর্গাপুরের সভায় তৃণমূলের সমালোচনায় মোদি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মুখে মুর্শিদাবাদ প্রসঙ্গ। তিনি বলেন, ‘মুর্শিদাবাদের (Murshidabad) মতো ঘটনা ঘটলে পুলিশ পক্ষপাতিত্ব করে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।’ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়ে মোদির বক্তব্য, ‘তৃণমূলের গুন্ডাগিরির জন্যই এখানে উদ্যোগপতিরা আসেন না। সিন্ডিকেটরাজ দেখেই পালিয়ে যান বিনিয়োগকারীরা। তৃণমূলকে (TMC) সরাতেই হবে।’

তাঁর কথায়, ‘বাংলা বদল চায়, বিকাশ চায়, উন্নয়ন চায়। এখান থেকে কাজে বাইরে যেতে হয়। বিজেপি আসলে কয়েক বছরে বাংলা শিল্পে প্রথম হবে। তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন হবে। অসম, ত্রিপুরা উন্নয়নে নতুন গতি পেয়েছে।’ একবার বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দমদার সরকার বানান’। তিনি বলেন, ‘টিএমসি’কে সরাও, বাংলাকে বাঁচাও। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। যতদিন তৃণমূল থাকবে কিছু হতে দেবে না।’

বিজেপি ক্ষমতায় এলেই বাংলা দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে বলে জানান মোদি। তিনি বলেন, ‘এটা আমার বিশ্বাস। কিন্তু তৃণমূল বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না। তাই তৃণমূলকে বাংলা থেকে সরাতে হবে। পশ্চিমবঙ্গকে এমনভাবে তৈরি করতে হবে যাতে, এখানে নতুন বিনিয়োগ আসে। কর্মসংস্থান তৈরি হয়। কিন্তু যতদিন তৃণমূল থাকবে, ততদিন এ সব হবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *