Dilip Ghosh | নাড্ডার বাড়িতে গিয়েও দিলীপ ফিরলেন শূন্যহাতে! সাক্ষাৎ করলেন না সর্ব ভারতীয় বিজেপি সভাপতি

Dilip Ghosh | নাড্ডার বাড়িতে গিয়েও দিলীপ ফিরলেন শূন্যহাতে! সাক্ষাৎ করলেন না সর্ব ভারতীয় বিজেপি সভাপতি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) বঙ্গ সফরের দিনই দিল্লি (Delhi) গেলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। জল্পনাকে সত্যি করে দিল্লি গিয়েই দিলীপ পৌঁছলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) বাড়িতে। কিন্তু নাড্ডার বাড়িতে প্রবেশের ৫ মিনিটের মধ্যেই বাইরে বেরিয়ে এলেন দিলীপ। তাঁর দেখা পেলেন না। তাহলে কি ইচ্ছে করেই দিলীপকে এড়ালেন নাড্ডা? যদিও দিলীপের সাফাই, আজ বিকেলে তাঁর সঙ্গে দেখা করবেন সর্ব ভারতীয় বিজেপি সভাপতি।

এদিন প্রধানমন্ত্রীর সভায় দিলীপের অনুপস্থিতি, অন্যদিকে সাম্প্রতিককালে দলের সঙ্গে একাধিক কারণে দিলীপের দূরত্বে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। এই পরিস্থিতিতে নাড্ডার সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই  মনে করছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎ না হওয়ায় তৈরি হল জল্পনা। প্রশ্ন উঠল, তাহলে কি দিলীপকে এড়ানোর জন্য ইচ্ছে করে দেখা করলেন না নাড্ডা? যদিও দিলীপ বলছেন, আজ বিকেলে তাঁর সঙ্গে দেখা করার কথা রয়েছে জে পি নাড্ডার।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে পর্যন্ত মোদির সভায় থাকা নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘স্থানীয় নেতা-কর্মীরা দুর্গাপুরে যাওয়ার জন্য আমাকে বলেছেন। এখনও রাজ্য নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করেনি। প্রধানমন্ত্রীর মঞ্চে সবাই বসতে পারেন না। দর্শক হিসেবে ভাষণ শুনতে কারও অনুমতি লাগে না।’ কিন্তু বৃহস্পতিবার জানা যায় দিলীপ ঘোষ থাকছেন না মোদির সভায়। এদিন সকালে তিনি দিল্লির উদ্দেশে উড়ে যান। তার আগে এয়ারপোর্টে দাঁড়িয়েই বলেন, তিনি মোদির সভায় গিয়ে দলের অস্বস্তি বাড়াতে চান না। কর্মীরা চাইলেও তাঁর দল হয়তো চায় না যে, তিনি প্রধানমন্ত্রীর সভায় থাকুন। তাই তিনি দুর্গাপুরে থাকছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *