স্কুলের শ্রেণিকক্ষ, অফিসের বাইরে ছড়িয়ে ছিটিয়ে মহিলাদের অন্তর্বাস!

স্কুলের শ্রেণিকক্ষ, অফিসের বাইরে ছড়িয়ে ছিটিয়ে মহিলাদের অন্তর্বাস!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


স্কুলের ক্লাসঘর ও অফিস রুমের সামনে পড়ে রয়েছে মহিলাদের অন্তর্বাস! ন্যক্কারনজক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর একটি স্কুলে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা নিয়ে অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কেন স্কুলের মধ্যে এমন ঘটনা ঘটবে? সেই প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

পূর্বস্থলীর শ্যামবাটি রাধাকৃষ্ণ ভৌমিক বিদ্যাপীঠ স্কুলের এলাকায় যথেষ্ঠ সুনাম রয়েছে। এলাকা তো বটেই দূর থেকে পড়ুয়ারা এই স্কুলে পড়তে আসে। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন নির্ধারিত সময়ে স্কুল খুলেছিল। কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকেই চরম অস্বস্তিতে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের একাধিক ক্লাসরুমের বাইরে পড়ে থাকতে দেখা যায় মহিলাদের অন্তর্বাস! কেবল ক্লাসরুমই নয়, স্কুলের অফিস ঘরের সামনেও একই ঘটনা দেখা যায়! শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর এই ঘটনা অত্যন্ত ‘বিকৃত’ রুচির, ন্যক্কারজনক। এদিকে পড়ুয়ারাও আসতে শুরু করেছে। চরম অস্বস্তির মধ্যে পড়ে স্কুল কর্তৃপক্ষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

স্কুল ক্যাম্পাসে কে বা কারা এইরকম ঘটনা ঘটাল, সেই নিয়েই উঠেছে প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পূর্বস্থলী থানার পুলিশ তদন্তে নামে। এরপরেই স্কুলের তরফে স্থানীয় বাজার ও পার্শ্ববর্তী এলাকায় এলাকাবাসীকে বিষয়টি জানাতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করেন পড়ুয়ারা ও শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক শুভঙ্কর দে বলেন, “রবিবার স্কুল ছুটি ছিল। সেই সুযোগ নিয়ে এসে রাতের অন্ধকারে এই জিনিসটি কেউ বা কারা করেছে। আমরা স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা সকলে মিলে স্থানীয় এলাকার ২০০ মিটারের মধ্যে একটি সচেতনতা মূলক প্রচার করেছি। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিষয়টি খুবই দৃষ্টিকটু এবং কুরুচিপূর্ণ।”

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *