Phensedyl Smuggling | পুলিশের তাড়া খেয়ে ফেনসিডিল বোঝাই ভ্যান সোজা বাড়িতে, অল্পের জন্য রক্ষা পেল শিশু

Phensedyl Smuggling | পুলিশের তাড়া খেয়ে ফেনসিডিল বোঝাই ভ্যান সোজা বাড়িতে, অল্পের জন্য রক্ষা পেল শিশু

শিক্ষা
Spread the love


গঙ্গারামপুর: পুলিশের তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেনসিডিল (Phensedyl Smuggling) বোঝাই একটি মারুতি ভ্যান সোজা ঢুকে পড়ল এক ব্যক্তির বসতবাড়িতে। মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি (PWD) পাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাড়ির সদস্যরা। দুর্ঘটনার পর সুযোগ বুঝে গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বুনিয়াদপুরের দিক থেকে ফেনসিডিল বোঝাই একটি মারুতি ভ্যান গঙ্গারামপুরের দিকে আসছিল। শহরের কালীতলা এলাকায় পুলিশ গাড়িটিকে দেখে ধাওয়া করলে চালক দ্রুতগতিতে শহরের ৬ নম্বর ওয়ার্ডের একটি সরু গলির ভেতরে ঢুকে পড়ে। কিন্তু গলির শেষপ্রান্তে কোনো পথ না থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সুকুমার পাল নামে এক ব্যক্তির বাড়িতে সজোরে ধাক্কা মারে। বাড়ির একাংশ দুমড়ে-মুচড়ে ভেঙে যায়।

বাড়ির মালিক সুকুমার পাল জানান, ঘটনার সময় তিনি স্নান করছিলেন। হঠাৎ বিকট শব্দে গাড়িটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তাঁর জামাই গোপাল দাস জানান, “গাড়িতে সম্ভবত ৬ পেটি ফেনসিডিল ছিল। পুলিশ ধাওয়া করায় এই গলিতে ঢুকে পড়ে। বাড়ির ভেতরে একটি ছোট বাচ্চা বসে ছিল, সে অল্পের জন্য বেঁচে গিয়েছে। ঘরবাড়ি সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে।”

খবর পেয়েই গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মারুতি ভ্যানটিকে আটক করেছে এবং গাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে। পলাতক গাড়িচালকের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *