Pakistani Agent Arrested | নজর ছিল ভারতীয় রেল ও সেনায়! বনগাঁ থেকে গ্রেপ্তার সন্দেহভাজন পাক নাগরিক

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বড়সড়ো সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। বনগাঁ (Bongaon) থেকে গ্রেপ্তার সন্দেহভাজন পাক নাগরিক (Pakistani Agent Arrested)। ধৃতের নাম ওয়াহাব আলম ওরফে রানা রাউত। ধৃত ব্যক্তির সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

তদন্তকারীদের দাবি, রানা পাক সেনার সঙ্গে যুক্ত এবং আইএসআই-এর ‘হ্যান্ডলার’ হিসেবে কাঠমান্ডু হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। আগেও তিনি একাধিকবার এদেশে এসেছিলেন। রানার মূল লক্ষ্য ছিল ভারতীয় সেনা ও রেল ব্যবস্থার উপর নজরদারি চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। এদিকে, রানাকে জেরা করে কলকাতার তপসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ ইজাজ নামে আরও এক তরুণকে। যে মূলত রানার সহযোগী বা ‘শাগরেদ’ হিসেবে কাজ করত বলে মনে করা হচ্ছে। এই ইজাজই রানাকে ভারতীয় নথিপত্র বানিয়ে দিতে সাহায্য করেছিল বলে অভিযোগ।

উল্লেখ্য, সম্প্রতি বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক তরুণকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে ধৃত হামিমের বান্ধবী অর্পিতা সরকার সহ আদিত্য সিংকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের সঙ্গে আইএসআইয়ের পাশাপাশি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির দলের সঙ্গে যোগাযোগ ছিল বলে অভিযোগ। তদন্তে জানা যায়, অর্পিতাকে ‘হানিট্র্যাপ’ হিসেবে ব্যবহার করে রাজনৈতিক নেতা ও আমলাদের কাছ থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। এই গ্রেপ্তারির রেশ কাটতে না কাটতেই এবার এসটিএফের জালে পাক নাগরিক। ধৃতকে জেরা করে সব রকমের তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *