New Delhi | অদ্ভুত করবা চৌথ: স্ত্রীকে দিয়ে ব্রত ভাঙাতে পুলিশের সাহায্য নিলেন স্বামী!

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ করবা চৌথের দিনে এক অদ্ভুত পারিবারিক নাটকের সাক্ষী থাকল দিল্লি (New Delhi)। স্বামীর মুখ দেখে ব্রত ভাঙতে স্ত্রীর অনীহা, আর তাতেই জল গড়ায় থানা-পুলিশ পর্যন্ত। শেষ পর্যন্ত পুলিশের (Police) হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং ঐতিহ্যগত নিয়ম মেনে ওই মহিলা তাঁর উপবাস ভঙ্গ করেন।

ঘটনাটি ঘটেছে নিহাল বিহার এলাকার শ্রীরাম কলোনিতে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর পর স্বামী বাড়ি ফেরায় দম্পতির মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এর পরই ঘটে বিপত্তি।

পুলিশের কাছে করা ফোন কলে ওই ব্যক্তি অভিযোগ করেন যে, তাঁর স্ত্রী তাঁর দীর্ঘায়ু কামনায় করবা চৌথ (Karwa Chauth) ব্রত পালন করলেও, তাঁর মুখ দেখে ব্রত ভাঙতে সাফ অস্বীকার করছেন। ঝগড়া চরমে ওঠায় বিষয়টি নিজেই সমাধান না করে তিনি বাধ্য হয়ে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন।

খবর পেয়েই নিহাল বিহার থানার একদল পুলিশকর্মী এবং আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ উভয়পক্ষের সঙ্গে কথা বলে তাঁদের বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশি মধ্যস্থতায় বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা হয় এবং সমস্ত প্রথা মেনে স্ত্রী তাঁর উপবাস ভাঙেন। উল্লেখ্য, হিন্দু ধর্মে করবা চৌথ ব্রত মূলত স্বামী দীর্ঘায়ু কামনায় স্ত্রীরাই পালন করে থাকেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *