Salman Khan | রণবীরের পর এবার সলমনের পরিজনকে হুমকি! বলিউডে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ‘তোলাবাজি’ আতঙ্ক

Salman Khan | রণবীরের পর এবার সলমনের পরিজনকে হুমকি! বলিউডে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ‘তোলাবাজি’ আতঙ্ক

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড (Bollywood) যেন এখন অপরাধীদের মৃগয়াক্ষেত্র। পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে গুলিবর্ষণ এবং অভিনেতা রণবীর সিংকে তোলাবাজির হুমকির রেশ কাটতে না কাটতেই এবার নিশানায় সলমন খানের (Salman Khan) পরিজন। জানা গিয়েছে, সলমন খানের এক ঘনিষ্ঠ পরিজনের কাছে কোটি কোটি টাকা দাবি করে একটি উস্কানিমূলক ইমেল পাঠানো হয়েছে। অভিযোগের তির সেই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দিকেই।

ঘনিষ্ঠ অভিনেতাকে হুমকি:

সূত্রের খবর, যাঁর কাছে এই হুমকি ইমেল এসেছে, তিনিও পেশায় একজন অভিনেতা এবং সলমন খানের অত্যন্ত নিকটাত্মীয়। ইমেলে দাবি করা হয়েছে, নির্দিষ্ট পরিমাণ অর্থ না দিলে ফল ভালো হবে না। যদিও নিরাপত্তার খাতিরে ওই অভিনেতার নাম এখনও গোপন রাখা হয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো, সলমনের ওই ঘনিষ্ঠ অভিনেতা এই বিষয়ে এখনও পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জানানোর সাহস দেখাননি। তবে মুম্বই পুলিশ গোটা বিষয়টিতে কড়া নজর রাখছে এবং ইমেলটির উৎস সন্ধানের চেষ্টা চালাচ্ছে।

রণবীর ও রোহিত শেট্টী প্রসঙ্গ:

বলিউডের ওপর হামলার এই ছক গত কয়েকদিন ধরেই স্পষ্ট হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty Home Firing) জুহু এলাকার বাসভবনের বাইরে বাইকে চড়ে আসা দুষ্কৃতীরা গুলি চালায়। এর রেশ কাটতে না কাটতেই রণবীর সিংয়ের হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোট পাঠানো হয়। ১০ কোটি টাকা দাবি করার পাশাপাশি রণবীরকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। রণবীর তৎক্ষণাৎ মুম্বই পুলিশের দ্বারস্থ হন এবং তাঁর নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

বিষ্ণোই গ্যাংয়ের থাবা:

পুলিশের অনুমান, জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশেই এই কর্মকাণ্ড চলছে। এর আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে সলমন খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে এই গ্যাং। এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের পেছনেও তাদের হাত রয়েছে বলে পুলিশের দাবি। বর্তমান পরিস্থিতিতে গোটা বলিউডজুড়ে এখন ত্রাসের পরিবেশ। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি এক্সটর্শন সেল প্রতিটি ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *