Naxalbari | নকশালবাড়িতে ইন্ডোর স্টেডিয়াম! জমি পরিদর্শনে মন্ত্রী আনন্দময় বর্মন

ব্লগ/BLOG
Spread the love


নকশালবাড়ি: নকশালবাড়িতে (Naxalbari) প্রস্তাবিত ইন্ডোর স্টেডিয়াম তৈরির জন্য জমি পরিদর্শন করলেন মন্ত্রী আনন্দময় বর্মন (Anandamay Barman)। এদিন নকশালবাড়ির পাট্রারাম মৌজায় গিয়ে প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রায় দুই একর জমি পরিদর্শন করেন তিনি। মন্ত্রীকে জমি পরিদর্শনে সহযোগিতা করেন নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ এবং বিএলএলআরও দীপাঞ্জন মজুমদার। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রস্তাবিত জায়গাটি ঘুরে দেখেন মন্ত্রী।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাট্রারাম মৌজাতেই ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। জমি পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের প্রাথমিক প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল প্রশাসন। নকশালবাড়িতে ইন্ডোর স্টেডিয়াম তৈরি হলে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের জন্য উন্নত পরিকাঠামো গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে খেলাধুলার (Sports activities) অনুশীলন ও বিভিন্ন ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

The publish Naxalbari | নকশালবাড়িতে ইন্ডোর স্টেডিয়াম! জমি পরিদর্শনে মন্ত্রী আনন্দময় বর্মন appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *