Narendra Modi | ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’, কাতারের আমিরকে ফোন করে ইজরায়েলের হামলার নিন্দা মোদির

Narendra Modi | ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’, কাতারের আমিরকে ফোন করে ইজরায়েলের হামলার নিন্দা মোদির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাতারের দোহায় ইজরায়েলি বোমাবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. বুধবার তিনি কাতারের আমির কে ফোন করে এই হামলাকে কাতারের ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে ব্যাখ্যা করেন। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনার আহ্বান জানিয়েছেন। মোদি টুইটে লেখেন, ‘ভারতের ভাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে কথা বলে এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছি, ভারত কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করে।’ একই সঙ্গে তিনি আলোচনা এবং কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন এবং আরও উত্তেজনা রোধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
উল্লেখ্য, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। যার সঙ্গেই ইজরায়েল দাবি করে তাঁরা হামাসের ডেরা লক্ষ্য করে কাতারে হামলা চালিয়েছে। হামাসের মতে, এই হামলায় হামাস নেতাদের তিন দেহরক্ষী সহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি বলেন, ‘খলিল আল-হাইয়ার ছেলে হাম্মাম আল-হাইয়া এবং তার অফিস ম্যানেজার জিহাদ লাবাদ উভয়ই নিহত হয়েছেন।’
উল্লেখ্য, কাতার দীর্ঘদিন ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্ততার কাজ করে আসছে। ফলে এই হামলার তীব্র নিন্দা করেছে তাঁরা। এর ফলে ইজরায়েলের পণবন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রক্রিয়া থমকে যেতে পারে বলে আশঙ্কা। এই ঘটনা উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে দোহার প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি বিশেষভাবে গাজায় মধ্যস্ততাকারী হিসেবে কাতারের ভূমিকার প্রশংসা করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *