Narendra Modi | এসআইআর পর্ব চলাকালীনই রাজ্যে প্রচারে মোদি! নির্বাচনের দামামা বাজিয়ে দিল বিজেপি

Narendra Modi | এসআইআর পর্ব চলাকালীনই রাজ্যে প্রচারে মোদি! নির্বাচনের দামামা বাজিয়ে দিল বিজেপি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট প্রচারের দামামা বাজিয়ে দিল বিজেপি। ভোট ঘোষণার এখনও খানিকটা সময় বাকি রয়েছে। বঙ্গে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর। তার মধ্যে দিয়েই প্রধানমন্ত্রী মোদিকে (Narendra Modi) দিয়ে প্রচারপর্ব শুরুর পরিকল্পনা ছকে নিল গেরুয়া শিবির। এবারের ভোটকে যে তারা চূড়ান্ত লড়াই হিসেবে দেখছে এই কর্মসূচির মধ্যে দিয়েই তা পরিষ্কার। সূত্রের খবর, ডিসেম্বর থেকেই রাজ্যে শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক জনসভা। এছাড়াও রাজ্যের পাঁচটি অঞ্চল থেকে শুরু হবে পাঁচটি পৃথক রথযাত্রার কর্মসূচিও নিয়েছে বিজেপি। সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীনই মোদির এই সভার দিন ঠিক হবে বলে জানা গেছে। বিজেপি সূত্রের দাবি প্রধানমন্ত্রী গোটা নির্বাচনপর্বে ১৪ থেকে ১৫টি সভা করবেন। বিজেপি রাজ্যে বিশেখ কিছু আসনকে বাছাই করে নিয়েছে। যেখানে তাঁরা আগে জিতেছে, সেগুলিই শুধু নয়, যেই আসনে খুব অল্প মার্জিনে তাদের হারের মুখ দেখতে হয়েছে, তেমন আসনকেও তারা পাখির চোখ করেছে। সেগুলি ধরেই প্রধানমন্ত্রীর সভার পরিকল্পনা করা হচ্ছে। প্রতিটি সভায় ৪ থেকে ৫ টি বিধানসভা আসনকে রাখা হয়েছে।

গত কয়েক মাসে মোদী আলিপুরদুয়ার, দুর্গাপুর ও দমদমে সভা করেছিলেন মোদি। এরপর রানাঘাট বা তার আশপাশে একটি সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেওয়া হয়। এবার হয়তো রানাঘাট থেকেই শুরু হতে পারে। তবে সভার দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

সভার থেকেও বিজেপির বড় চমক হচ্ছে রথযাত্রা। দলের সিগনেচার এই প্রচার কর্মসূচি পাঁচ সাংগঠনিক জ়োন— উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, নবদ্বীপ, কলকাতা, হাওড়া-হুগলি-মেদিনীপুর এই পাঁচ অঞ্চল থেকে হবে। প্রতিটি রথের উদ্বোধনে থাকতে পারেন কেন্দ্রীয় নেতারা। তবে রথযাত্রারও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। জানা গেছে, ২-৩ দিনের মধ্যেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় সবটা চূড়ান্ত হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *