West Bengal Climate Replace | ভ্যাপসা গরমে অস্বস্তি দক্ষিণবঙ্গে, অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বৃহস্পতিবারের মতো শুক্রবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে (West Bengal Climate Replace)। বৃষ্টির দেখা না মেলায় এবং আর্দ্রতা বেশি থাকায় সাধারণ মানুষের জীবনে ক্লান্তি ও অস্বস্তি পিছু ছাড়ছে না। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস বহাল রয়েছে।

বৃহস্পতিবার রাতেও চরম ভ্যাপসা আবহাওয়া সহ্য করতে হয়েছে কলকাতাবাসীকে। আজ সকালেও আকাশ মেঘলা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রোদ উঠতে পারে এবং গুমোট গরম বাড়ার আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন— উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে এবং বৃষ্টি কমতে পারে, তবে রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ শক্তি হারালেও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই এই আবহাওয়া বজায় রয়েছে।

দক্ষিণবঙ্গে দুর্যোগের প্রভাব কমলেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের আশঙ্কা না থাকলেও, পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে ওই সমস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *