নাগরাকাটা: কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার মুহূর্তেই ঘটে গেল এক ভয়ংকর বিপর্যয়। সোমবার সকালে নাগরাকাটা (Nagrakata) ব্লকের কুর্তি চা বাগানে পাহাড়ের ঢালে বিশাল পাথর চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক গাড়িচালকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম অমৃত সরকার (৩১)। তাঁর বাড়ি সুলকাপাড়ার জয়ন্তী পল্লি এলাকায়।
জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও অস্থায়ী বা বিঘা শ্রমিকদের নিয়ে কুর্তি চা বাগানে (Tea Backyard) পৌঁছন চালক অমৃত। শ্রমিকেরা নিজেদের কাজে চলে যাওয়ার পর তিনি বাগানের পাহাড়ি ঢালে একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময়ই হঠাৎ করে পাথরটি হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ে। পা পিছলে ওই ভারী পাথরের ঠিক নীচেই চাপা পড়েন তিনি।
অমৃতবাবুর চিৎকার শুনে আশপাশের শ্রমিকেরা দ্রুত ছুটে আসেন এবং তৎক্ষণাৎ পাথর সরিয়ে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে দ্রুত সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ সুলকাপাড়া হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই আকস্মিক ও দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় (Accident) গোটা চা বাগান এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
The put up Nagrakata | নাগরাকাটায় চা বাগানে মর্মান্তিক দুর্ঘটনা, পাথর চাপা পড়ে মৃত গাড়িচালক appeared first on Uttarbanga Sambad.
