Congress | ফল প্রকাশের আগে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের, রেজিনগরে ছাপ্পা ভোটের ভিডিও প্রকাশ করে গণনা স্থগিতের দাবি

শিক্ষা
Spread the love


বহরমপুর: উপনির্বাচনের ফলাফল (By-election outcome) ঘোষণার ঠিক আগে রাজনৈতিক পারদ চড়িয়ে মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে বড় অভিযোগ তুলল কংগ্রেস (Congress)। বৃহস্পতিবার বহরমপুর জেলা কংগ্রেস ভবনে একটি সাংবাদিক বৈঠক ডেকে রীতিমতো বোমা ফাটিয়েছে কংগ্রেস নেতৃত্ব। রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শাখারভ সরকারের বিরুদ্ধে বুথে বুথে ঢুকে নিয়ম ভেঙে ব্যালট বা ভোট লুটের মতো গুরুতর এবং ব্যাপক ছাপ্পা ভোট দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলেছে হাতশিবির। সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এই অভিযোগের সপক্ষে একটি চাঞ্চল্যকর ভিডিও ফুটেজও জনসমক্ষে তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব।

এদিনের সংবাদ সম্মেলনে হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী এবং রেজিনগর বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা দাবি করেন যে, বিজেপি প্রার্থী শাখারভ সরকার নিজে ওই এলাকার বৈধ ভোটারই নন। অথচ ভোটের দিন সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি অবাধে একাধিক বুথের ভেতরে প্রবেশ করেন এবং প্রকাশ্যে ছাপ্পা ভোট সম্পন্ন করেন। তাঁদের অভিযোগ, এই ধরনের বেআইনি ও একপেশে কর্মকাণ্ডের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে বর্তমান নির্বাচন প্রক্রিয়া বাতিল করার জোরালো দাবি তুলেছে কংগ্রেস। সেই সঙ্গে আগামী শুক্রবার নির্ধারিত ভোট গণনা প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত রাখার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথাও বলা হয়েছে। শুধু গণনা স্থগিতই নয়, অবিলম্বে ওই বিধানসভা কেন্দ্রে নতুন করে অবাধ ও নিরপেক্ষ উপনির্বাচন করানোর দাবিও জোরালোভাবে তুলেছেন তাঁরা। এই চাঞ্চল্যকর অভিযোগের জেরে ইতিমধ্যে গোটা মুর্শিদাবাদ জেলাজুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

The submit Congress | ফল প্রকাশের আগে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের, রেজিনগরে ছাপ্পা ভোটের ভিডিও প্রকাশ করে গণনা স্থগিতের দাবি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *