Nagrakata | জঙ্গল লাগোয়া এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়িতে করে কেন্দ্রে পৌঁছে দিল বন দপ্তর

Nagrakata | জঙ্গল লাগোয়া এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়িতে করে কেন্দ্রে পৌঁছে দিল বন দপ্তর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: শুরু হয়ে গেল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা। নতুন পদ্ধতিতে ওএমআর শিটে এদিন পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা। তৃতীয় সিমেস্টারে এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। ডুয়ার্সের নাগরাকাটায় (Nagrakata) লুকসান লাল বাহাদুর শাস্ত্রী স্মারক বাংলা-হিন্দি হাই স্কুলের মূল ভেন্যু ধরে মোট ৪ টি ভেন্যুতে পরীক্ষা হয়। মোট ৬৪৩ জনের মধ্যে ৬৩৪ জন পরীক্ষায় বসে। কেউ ওমএমআর শিট পূরণ করতে ভুল করলে অত্যন্ত প্রয়োজনে অতিরিক্ত ওএমআর শিটেরও ব্যবস্থাও ছিল পরীক্ষা কেন্দ্রগুলিতে। সেন্টার ইন চার্জ বিজয় চন্দ্র রায় বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়। বন্যপ্রাণ উপদ্রুত এলাকাগুলির
পরীক্ষার্থীদের জন্য বন দপ্তর নিজেদের গাড়িতে করে ছাত্রছাত্রীদের আনা নেওয়া করে। এদিন ডায়না রে্ঞ্জের পক্ষ থেকে খেরকাটা গ্রামের ৬ জন ও আপার কলাবাড়ির ১২ জনকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। পরে তাদের বাড়িতেও ফিরিয়ে দেয় বন দপ্তর (Nagrakata)।
আরেকটি বন্যপ্রাণ উপদ্রুত এলাকা বামনডাঙ্গা চা বাগানের পরীক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছিল। রাস্তায় ছিল বনকর্মীদের প্রহরা। ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল জানান, এই পরিষেবা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের পক্ষ থেকে মোগলকাটা বনবস্তী, তোতাপাড়া বনবস্তী, জ্বালাপাড়া ও ডুডুমারির মত প্রত্যন্ত জঙ্গল লাগোয়া এলাকা মিলে মোট ২০ জনকে পাহারা দিয়ে গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার হিমাদ্রী দেবনাথ বলেন, ‘মোট ৪ টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *