আগামী মরশুমেও আইপিএল খেলবেন ধোনি? লিগ শুরুর একমাস আগে বিরাট দুঃসংবাদ!

আগামী মরশুমেও আইপিএল খেলবেন ধোনি? লিগ শুরুর একমাস আগে বিরাট দুঃসংবাদ!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। কিন্তু আইপিএল তিনি এখনও খেলে যাচ্ছেন। এবারের টুর্নামেন্টেও যে সবচেয়ে বেশি আগ্রহ মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে থাকবে, সেটা বলাই বাহুল্য। কিন্তু তিনি কি এবারের আইপিএলে খেলবেন? যতই হোক, বয়স ৪৪। হাঁটুর চোটে বেশ কয়েক বছর ধরে ভুগছেন। তাহলে ধোনির আইপিএল ভবিষ্যৎ কী?

আরও পড়ুন:

সেই নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। আইপিএলের প্রথম মরশুম থেকে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ধোনি। মাঝে শুধু দুই মরশুম ছিলেন রাইজিং পুনে সুপার জায়ান্টসে। ২০২৫ সালের মেগা নিলামের আগে সিএসকে তাঁকে ‘আনক্যাপড’ প্লেয়ার হিসেবে ধরে রেখেছিল। গত আইপিএলে রুতুরাজ ছিটকে যাওয়ায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় ধোনিকে। কিন্তু শেষটা ভালো হয়নি।

কিন্তু আসন্ন মরশুমে কি খেলবেন? যা নিয়ে কাশী বিশ্বনাথন বলেন, “ও খেলবে, ও খেলবে।” অর্থাৎ এবারও ধোনি-ধামাকা দেখা যাবে আইপিএলে। তবে দুঃখের খবরও থাকছে। সূত্রের খবর, সম্ভবত সব ম্যাচে খেলবেন না মাহি। সূচি ঘোষণা না হলেও ২৬ মার্চ থেকে আইপিএল শুরু হতে পারে। গত মরশুমে ভরাডুবির পর নতুন করে দল গোছানোর কাজও শুরু হয়ে যায়। আয়ুষ মাত্রের মতো তরুণ তুর্কিদের সামনে এগিয়ে দেওয়া হয়। তবে আর হয়তো নেতৃত্ব দেবেন না। রুতুরাজ ফিরলে আগামী মরশুমে তিনিই সিএসকে’কে নেতৃত্ব দেবেন। যদিও সঞ্জু স্যামসনের নেতৃত্বের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন:

আইপিএল প্রস্তুতি কিন্তু ধোনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। ঝাড়খণ্ডে থাকলে ধোনি প্রত্যেক দিন ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশেনর স্টেডিয়ামে চলে যান। সেখানে ঘণ্টা দু’য়েক জিমে সময় কাটান। ধোনিকে অবশ্য হাঁটুর সমস্যা বেশ ভুগিয়েছে। কিন্তু সেই সমস্যা এখন আর নেই। ধোনি এখন আগের থেকেও বেশি ফিট। নিয়ম করে ব্যাডমিন্টন খেলেন। নেটে ব্যাটিংও করছেন মাঝেমধ্যে। দিন কয়েক আগে সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *