Murshidabad | মুর্শিদাবাদে অস্ত্র কারবারের বড় নেটওয়ার্ক ফাঁস! ধৃত ২

Murshidabad | মুর্শিদাবাদে অস্ত্র কারবারের বড় নেটওয়ার্ক ফাঁস! ধৃত ২

শিক্ষা
Spread the love


মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে (Murshidabad) নাশকতার বিরুদ্ধে চালানো অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। শনিবার লালগোলার আমতলা মোড় থেকে দুই কুখ্যাত অস্ত্র কারবারিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম আসাদুল শেখ ও মুকসেদুল হোসেন। তাদের কাছ থেকে তিনটি ৭ এমএম পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। একটি ১২৫ সিসি মোটরবাইকের ডিকি ও সিট কভারের ভেতর গোপন প্রকোষ্ঠ তৈরি করে অস্ত্র পাচারের (Arms Smuggling) ছক কষেছিল তারা। ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজতে চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ত্র পাচারের এই বড় নেটওয়ার্কের পেছনে আরও বড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *