Murshidabad | পুরুষ হয়েও মহিলার নাম ভাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ! মুর্শিদাবাদে গ্রেপ্তার হোটেল ব্যবসায়ী

Murshidabad | পুরুষ হয়েও মহিলার নাম ভাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ! মুর্শিদাবাদে গ্রেপ্তার হোটেল ব্যবসায়ী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মুর্শিদাবাদ: ভুয়ো নামে সরকারি প্রকল্পের সুবিধা নিতে গিয়ে এবার পুলিশের জালে ধরা পড়লেন এক পুরুষ হোটেল ব্যবসায়ী। নাম ভাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর (Berhampore) থেকে গ্রেপ্তার করা হয়েছে রাকিবুল শেখ নামে ওই ব্যক্তিকে। এই ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, বহরমপুরের রাধারঘাট এলাকার বাসিন্দা রাকিবুল শেখ নিজের লিঙ্গ পরিচয় গোপন করে জালিয়াতির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করেন। বছরের পর বছর তিনি সরকারি এই প্রকল্পের সুবিধা ভোগ করছিলেন। সাম্প্রতিক সময়ে সরকারি উদ্যোগে ভুয়া উপভোক্তাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হতেই রাকিবুলের এই জালিয়াতি প্রকাশ্যে চলে আসে।

পুলিশ অভিযুক্ত রাকিবুলকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বহরমপুর আদালতে পেশ করে। আদালতে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়। অন্যদিকে, রাকিবুলের আইনজীবী জামিনের আবেদন জানালেও বিচারক তা খারিজ করে দেন। আদালত অভিযুক্তকে পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ধৃত ব্যক্তি।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা এই ঘটনায় কঠোর শাস্তির দাবি তুলেছেন। স্থানীয়দের একাংশের মতে, প্রশাসনের কড়া নজরদারির ফলে এমন ভুয়া উপভোক্তাদের মুখোশ খুলছে, যা আগামী দিনে প্রকল্পটিকে আরও স্বচ্ছ করে তুলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *