Muraliganj Excessive Faculty | সামসুলকে চেয়ে বিক্ষোভ পড়ুয়াদের

শিক্ষা
Spread the love


সৌরভ রায়, ফাঁসিদেওয়া : মাত্র ৪৫ দিনের ব্যবধান। এর মধ্যেই ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মুরালীগঞ্জ হাইস্কুলে(Muraliganj Excessive Faculty) ছবিটা একেবারে বদলে গেল। যে প্রধান শিক্ষক সামসুল আলমকে(Samsul Alam) সরানোর দাবিতে গত অগাস্টে রক্তারক্তি ও জাতীয় সড়ক অবরোধ হয়েছিল, তাঁরই বদলির সুপারিশ আসতেই তাঁকে ফেরানোর দাবিতে পথে নামল পড়ুয়াদের একাংশ। শুক্রবার সকাল থেকে ‘আমাদের হেডস্যরকে ফেরত চাই’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। বিক্ষোভ(Protest) ছড়ায় সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কেও। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বিধাননগর তদন্তকেন্দ্রের পুলিশ। পুলিশের নির্দেশে এদিন স্কুল ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ইসলামপুর থেকে শিলিগুড়িগামী জাতীয় সড়কের পাশে অবস্থিত এই মডেল স্কুলে প্রথম ক্লাস ও প্রার্থনার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে খবর দেওয়া হয়। বিধাননগর সার্কেলের স্কুল পরিদর্শক (এসআই) সাধন বিশ্বাসকে বিষয়টি জানানো হলে, তিনি স্কুল কর্তৃপক্ষকে পুলিশি নির্দেশ মেনে চলতে বলেন। পুলিশি নিরাপত্তায় পড়ুয়াদের বাসে তুলতে গেলে তারা গাড়িতে না উঠে সোজা জাতীয় সড়কে চলে যায়। রাস্তার পাশে দাঁড়িয়েও স্লোগান দিতে থাকে তারা। দীর্ঘক্ষণ বোঝানোর পর পুলিশ পড়ুয়াদের বাসে তোলে।
ভারপ্রাপ্ত শিক্ষক স্বপনকুমার রায় বলেন, ‘হঠাৎ করেই প্রার্থনার পর পড়ুয়ারা প্রধান শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। অথচ, এদের অনেকের মুখই মাস দেড়েক আগে প্রধান শিক্ষকের বিরোধিতায় দেখা গিয়েছিল! উনি ছুটিতে যাওয়ার পর প্রায় ২৪ জন অতিথি শিক্ষক হঠাৎ কাজ ছেড়ে দেওয়ায় শিক্ষকসংকট তৈরি হয়।’ তাঁর কথায়, ‘মাত্র ১৮ জন স্থায়ী শিক্ষক এবং ৩ জন প্যারাটিচার নিয়ে আমরা প্রতিদিন টানা সাড়ে ৪টা পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে ক্লাস সামলাচ্ছি। পুলিশের নির্দেশেই আজ স্কুল ছুটি দিতে হয়েছে। আগামীকাল ছুটি রয়েছে। ডিআইয়ের নির্দেশে পরবর্তী পদক্ষেপ করা হবে।’
প্রধান শিক্ষককে ফেরানোর দাবিতে সরব পড়ুয়াদের অভিযোগ, স্কুলে নিয়মিত পড়াশোনা হচ্ছে না, আশপাশ নোংরা হয়ে রয়েছে। এক ছাত্রীর কথায়, ‘নানা সেকশনের পড়ুয়াদের একসঙ্গে বসিয়ে ক্লাস চলছে। এভাবে পড়াশোনা হয় না।’ বিক্ষোভকারী এক ছাত্রের বক্তব্য, ‘হেডস্যরকে স্কুল থেকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়ানো হয়েছে।’ অভিভাবকদের একাংশও এ নিয়ে সরব হয়েছেন। রিঙ্কু দত্ত বললেন, ‘দীর্ঘ ২৫-২৬ বছর ধরে একজন শিক্ষক এত সুন্দর ডিসিপ্লিন বজায় রেখে প্রতিষ্ঠান চালালেন, তাঁকে এভাবে রাতারাতি সরিয়ে দিলে আমরা বিষয়টি মানব না।’ ক্ষোভ উগরে অভিভাবক হিমাংশু রায়ের অভিযোগ, ‘কিছু সমাজবিরোধীর কারণে খুব ভালো এই স্কুলটিতে এভাবে অচলাবস্থা তৈরি হয়েছে।’
বিক্ষোভ চলাকালীন পড়ুয়া, অভিভাবক এবং পার্টটাইম শিক্ষকদের একাংশকেও রাস্তার পাশে দেখা যায়। ফাঁসিদেওয়ার(Phansidewa) ওসি সুদীপ বিশ্বাস, বিধাননগরের ওসি অনির্বাণ নায়েক ঘটনাস্থলে ছিলেন। বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। পরে অতিরিক্ত পুলিশ সুপার (কার্সিয়াং) স্কুলে যান। স্কুলের এই আকস্মিক পরিস্থিতিতে বিস্মিত কর্তৃপক্ষও।
সামসুল বৃহস্পতিবার স্কুলে এসেছিলেন। অন্য স্কুলে যোগদানের রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর হিসেবনিকেশের কাজ সারতে তিনি স্কুলে গিয়েছিলেন। এদিন অবশ্য তিনি ক্যাজুয়াল লিভে ছিলেন। সামসুলের কথায়, ‘পুলিশ ফোন করে পড়ুয়াদের বিক্ষোভের কথা জানায়। ওসি ফোনে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলিয়ে দিয়েছিলেন। ওরা আমায় ফিরতে বলছিল। তবে সরকারের নিয়ম মেনেই আমাকে বদলির নির্দেশ মানতে হবে। তাই ওরা যাতে আন্দোলন না করে শান্ত থাকে, সেটাই ওদের বুঝিয়ে বলেছি।’
হাইলাইটস
প্রধান শিক্ষক সামসুল আলমের বদলি রুখতে সড়কে বিক্ষোভ দেখাল মুরালীগঞ্জ হাইস্কুলের পড়ুয়ারা
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, স্কুল ছুটি দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়
সামসুল বর্তমানে স্কুলের দায়িত্বে না থাকায় পড়াশোনা ও পরিবেশের অবনতি হয়েছে বলে পড়ুয়া ও অভিভাবকদের দাবি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *