Mud Home Collapsed | বর্ষায় হুড়মুড়িয়ে ধসে পড়ল মাটির দোতলা বাড়ি! বরাত জোরে প্রাণরক্ষা পরিবারের সদস্যদের

Mud Home Collapsed | বর্ষায় হুড়মুড়িয়ে ধসে পড়ল মাটির দোতলা বাড়ি! বরাত জোরে প্রাণরক্ষা পরিবারের সদস্যদের

শিক্ষা
Spread the love


প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বারবার পঞ্চায়েত থেকে সরকারি দপ্তরে দরবার করেও মেলেনি আবাসের পাকা বাড়ি। শেষমেশ বর্ষার টানা বৃষ্টিতে ধসে পড়ল মাটির জীর্ণ দোতলা বাড়িটি (Mud Home Collapsed)। অলৌকিকভাবে প্রাণ বাঁচলেও ভিটেমাটি হারিয়ে এখন নিঃস্ব পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বামুনপুকুর গ্রামের দাস পরিবার।

খণ্ডঘোষের গোলালবেড়া অঞ্চলের বামুনপুকুর গ্রামের বাসিন্দা বিশ্বনাথ দাস জানান, ২০১১ সালে তৈরি করা এই মাটির বাড়িতেই তাঁদের ছয় সদস্যের পরিবার বাস করত। সংসার চালাতে তাঁর দুই ছেলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। চলতি বর্ষায় মাটির বাড়িটিতে ফাটল ধরে জীর্ণ দশা তৈরি হয়েছিল। বিকল্প কোনও ঠাঁই না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে পরিবারটি সেখানে দিন কাটাচ্ছিল।

বুধবার দুপুরে পঞ্চায়েত অফিসে গিয়ে বাড়িটির আশঙ্কাজনক অবস্থার কথা জানিয়ে এসেছিলেন বিশ্বনাথ। পঞ্চায়েত থেকে জানানো হয় বৃহস্পতিবার বিডিও অফিসে যেতে। কিন্তু পঞ্চায়েত থেকে বাড়ি ফেরার কিছু সময় পরেই, বেলা আড়াইটে নাগাদ হঠাতই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরো বাড়িটি। সেই মুহূর্তে ঘরে থাকা চারজন সদস্য অলৌকিকভাবে রক্ষা পেলেও, মাটির স্তূপের নীচে চাপা পড়ে নষ্ট হয়ে গিয়েছে চাল-ডাল সহ সমস্ত গৃহস্থালি সামগ্রী। এপ্রসঙ্গে আক্ষেপের সুরে বিশ্বনাথ বলেন, ‘একটা পাকা মাথার ছাদের জন্য বহু আবেদন করেছি, কিন্তু মেলেনি। আজ সব হারিয়ে আমরা খোলা আকাশের নীচে।’

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রামবাসীর পাশাপাশি বিজেপি নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরিবারটির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *