রেকর্ড আর বৈভব সূর্যবংশী – এক মুদ্রার এপিঠ-ওপিঠ। সদ্যসমাপ্ত জিম্বাবোয়ে সিরিজে সর্বকনিষ্ঠ হিসাবে সিরিজসেরার পুরস্কার জিতেছে বাঁহাতি তারকা। আইপিএল মাতিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ১৫ বছর বয়সি ব্যাটারের পদধ্বনি শোনা যাচ্ছে। তার আগে অবশ্য ইংল্যান্ড সিরিজে ব্যর্থ হয়েছিল। সেখানে জফ্রা আর্চার বারবার তাকে ফাঁদে ফেলেছে। তাহলে কি কোনও বিশেষ বোলারকে ভয় পায় বৈভব? চার শব্দে উত্তর দিল সে।
সম্প্রতি রাজস্থান রয়্যালসের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ছিলেন ভারতের সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। র্যাপিড ফায়ারে দু’জনকে বেশ কিছু প্রশ্ন করা হয়। তার মধ্যে একটি ছিল- “কোন বোলারের বিরুদ্ধে ব্যাট করতে চাও না?” উত্তরে বৈভব বলে, “কোই নেহি আভি তক।” অর্থাৎ এখনও পর্যন্ত সে কাউকেই ভয় পায় না। যদিও জাদেজা জানিয়ে দেন, ইংরেজ পেসার জফ্রা আর্চারের বিরুদ্ধে তিনি খেলতে চান না। ঘটনা হচ্ছে, ইংল্যান্ডে তিন ইনিংসের মধ্যে দু’বারই জফ্রা বৈভবের উইকেট নিয়েছেন। যিনি কি না আবার রাজস্থান রয়্যালসেই খেলেন।
আরও পড়ুন:
From Vaibhav being starstruck the primary time he met Ravindra Jadeja to the 2 changing into finest mates in Pink. Solely the IPL may write this story 💗😂 pic.twitter.com/7CA4Ze96sG
— Rajasthan Royals (@rajasthanroyals) July 29, 2026
সেই ভিডিওতেই জানা যায়, বৈভব খেতে খুব ভালোবাসে। এমনকী নিয়মিত ‘ছোটা ভীম’, ‘ওগি দ্য ককরোচেস’, ‘শিনচ্যানে’র মতো কার্টুন নিয়মিত দেখে। সেই সঙ্গে এও জানায়, সাহসী ব্যাটিংই তাঁর মূল শক্তি। উল্লেখ্য, জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বৈভবের মোট রান ১৫১। গড় ৫০.৩৩। এর মধ্যে দু’টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৮১। ২৩০ ধাপ পেরিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথম ৫০-এ ঢুকে গিয়েছে। তারপর দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে। যে দলে রয়েছেন মহম্মদ শামি, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ এবং শাহবাজ আহমেদের মতো পরিচিত মুখ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
