MS Dhoni | ধোনির স্পর্শে ছন্দে চেন্নাই, বলছেন মহারাজ

MS Dhoni | ধোনির স্পর্শে ছন্দে চেন্নাই, বলছেন মহারাজ

শিক্ষা
Spread the love


কলকাতা: মহেন্দ্র সিং ধোনি কি ফুরিয়ে গিয়েছেন? মাহি-ম্যাজিক কি ভারতীয় ক্রিকেটে শেষ?

সোমবার রাতে লখনউয়ের একানা স্টেডিয়ামে দেখা গিয়েছে ‘ধোনি ধামাকা।’ ব্যাট হাতে ধোনি মেজাজে ফিরতেই ছন্দে ফিরেছে চেন্নাই সুপার কিংস। ছন্দে ফেরা ‘ক্যাপ্টেন কুল’-এর প্রশংসা শোনা গেল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে।

মঙ্গলবার নিজের ক্লাব এরিয়ানের বারপুজোয় গিয়ে মহারাজ বলেছেন, ‘ধোনি খুব ভালো খেলেছে। যদিও লখনউ সুপার জায়েন্টস বেশি রান করেনি। ১৬০ রান আজকাল টি২০-তে ম্যাচ জেতার জন্য যথেষ্ট নয়। তাও ধোনি ও শিবম দুবে খুব ভালো ব্যাটিং করেছে।’

ধোনি অধিনায়কের দায়িত্ব নিতে পুরোনো ছন্দে চেন্নাই। সোমবারের রাতের পর থেকে এটাই ভারতীয় ক্রিকেটে চর্চার বিষয়। সৌরভ এই ব্যাপারেও সহমত পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘ধোনি ফিরতেই চেন্নাই পুরোনো ছন্দে। ও দারুণ অধিনায়ক।’

সৌরভের হাত ধরেই ভারতীয় ক্রিকেটে উত্থান হয় ধোনির। পরবর্তী সময়ে ভারত অধিনায়ক হয়ে নিজেকে সর্বকালের সেরা অধিনায়কের পর্যায়ে নিয়ে যান মাহি। পাশাপাশি আইপিএলেও তাঁর ‘মগজাস্ত্রে’ ভর করে অন্যতম সফল দল হয়েছে সিএসকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *