Kerala Exit Ballot 2026 | কেরলে কংগ্রেসের ‘কামব্যাক’! বুথফেরত সমীক্ষায় ধরাশায়ী বামেরা, দক্ষিণী রাজ্যে হাতবদল হতে পারে ক্ষমতার

Kerala Exit Ballot 2026 | কেরলে কংগ্রেসের ‘কামব্যাক’! বুথফেরত সমীক্ষায় ধরাশায়ী বামেরা, দক্ষিণী রাজ্যে হাতবদল হতে পারে ক্ষমতার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লাল দুর্গ না কি কংগ্রেসের প্রত্যাবর্তন? কেরলের ১৪০ আসনের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় (Kerala Exit Ballot 2026) ধরা পড়ল বড়সড় রদবদলের ইঙ্গিত। বুধবার সন্ধ্যায় প্রকাশিত CNN-Information 18-এর এক্সিট পোলের ফলাফল অনুযায়ী, কেরলে বাম গণতান্ত্রিক জোটকে (LDF) সরিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF)

সমীক্ষার ফলাফল একনজরে: কেরলের ১৪০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার হলো ৭১। সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী:

  • UDF (কংগ্রেস জোট): ৭০-৮০টি আসন (গড় ৭৫)
  • LDF (বাম জোট): ৫৮-৬৮টি আসন
  • NDA (বিজেপি জোট): ০-৪টি আসন

গত ৯ এপ্রিল এক দফাতেই কেরলের সবকটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। এ বার রেকর্ড ৭৮ শতাংশ ভোট পড়েছে, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের বড় ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা সত্যি হলে, কেরলে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদলের যে চিরাচরিত প্রথা রয়েছে, তা আবারও বজায় থাকতে চলেছে। বর্তমান এলডিএফ সরকার অর্থাৎ পিনারাই বিজয়নের মন্ত্রিসভার বিদায় ঘণ্টা বাজার সম্ভাবনা প্রবল।

দক্ষিণের এই রাজ্যে বিজেপি বা এনডিএ জোট এবারও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। সমীক্ষা বলছে, তারা বড়জোর ০ থেকে ৪টি আসন পেতে পারে। অর্থাৎ কেরলে লড়াই মূলত দুই প্রধান জোটের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

আগামী ৪ মে চূড়ান্ত ভোট গণনা। তার আগে এই বুথফেরত সমীক্ষা কংগ্রেস শিবিরে স্বস্তি দিলেও, বামেরা কি শেষ মুহূর্তে ম্যাজিক দেখাতে পারবে? সেদিকেই তাকিয়ে গোটা দেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *