Most important Hoon Na Sequel | ‘ম্যায় হুঁ না’-এর সিক্যুয়েল নিয়ে বড় ইঙ্গিত পরিচালক ফারহা খানের, জল্পনা বলিউডজুড়ে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় এবং এন্টারটেইনিং ছবিগুলির মধ্যে অন্যতম হল ফারহা খানের পরিচালনায় তৈরি শাহরুখ খান (Shah Rukh Khan) ও সুস্মিতা সেন (Sushmita Sen) অভিনীত ‘ম্যায় হুঁ না’ (Most important Hoon Na)। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্যের মুখ দেখার পাশাপাশি দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। দীর্ঘদিন ধরেই এই ছবির একটি সিক্যুয়েল (Most important Hoon Na Sequel) তৈরির গুঞ্জন অনুরাগীদের মধ্যে শোনা গেলেও সম্প্রতি পরিচালক ফারহা খানের একটি মন্তব্যের জেরে সেই জল্পনা নতুন মাত্রা পেয়েছে।

সম্প্রতি অভিনেতা অর্জুন কাপুর একটি হোটেলে বসে টেলিভিশনে এই সিনেমাটি দেখতে দেখতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ডিজিটাল যুগে আচমকা টিভিতে সর্বকালের সেরা পছন্দের এই ছবি দেখার আনন্দই আলাদা, আমাদের অবিলম্বে একটি সিক্যুয়েল দরকার। সেই পোস্টে পরিচালক ফারহাকেও ট্যাগ করেন তিনি। এরপরই সেই স্টোরি রি-পোস্ট করে ফারহা ওম শান্তি ওম ছবির বিখ্যাত সংলাপের সুর ধরে লেখেন, “হাহাহা… যদি কোনো জিনিসকে দিল সে মাঙ্গো…” যা নিয়ে নেটদুনিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে।

এর আগে ফারহা যখন (Farah Khan) শাহরুখ খানের সঙ্গে তাঁর পরবর্তী ছবি তৈরির ঘোষণা করেছিলেন, তখন থেকেই ‘ম্যায় হুঁ না ২’ আসার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, যদিও তখন পরিচালক সেই সমস্ত জল্পনা খারিজ করে দিয়েছিলেন। সম্প্রতি নকুল মেহতার মুম্বইয়ের বাড়িতে এক ভ্লগে এসে নিজের পরবর্তী পরিচালনা নিয়ে বড় আপডেট দিয়েছেন ফারহা। তিনি জানিয়েছেন যে তাঁর সন্তানেরা কলেজে চলে যাওয়ার পরেই তিনি নতুন ছবি পরিচালনার কাজ শুরু করবেন। ইন্টারনেটজুড়ে তাঁর পরিচালনায়ে ফেরার দাবিতে যে আর্জি চলছে, সে কথাও উল্লেখ করে তিনি ইঙ্গিত দিয়েছেন যে চলতি বছরের শেষের দিকেই হয়তো তিনি নতুন কাজ শুরু করতে পারেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই অ্যাকশন ও ইমোশানে ভরপুর ছবির হাত ধরে মেজর রামের আন্ডারকাভার কলেজ জীবনের সেই নস্ট্যালজিয়া কি তবে বড় পর্দায় আবার ফিরতে চলেছে, এখন সেই আশাতেই দিন গুনছেন ভক্তরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *