Mohon Bhagwat | ‘সংঘ কোনও রাজনৈতিক দলের জন্য তৈরি হয়নি’, সংগঠনের উদ্দেশ্য স্পষ্ট করলেন ভাগবত

Mohon Bhagwat | ‘সংঘ কোনও রাজনৈতিক দলের জন্য তৈরি হয়নি’, সংগঠনের উদ্দেশ্য স্পষ্ট করলেন ভাগবত

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরএসএসকে (RSS) বিজেপির সঙ্গে এক করে দেখার প্রবণতা ঠিক নয় (RSS and BJP Distinction) বলে মন্তব্য করলেন সরসঙ্ঘচালক মোহন ভগবত (Mohan Bhagwat)। কলকাতায় রবিবার এক অনুষ্ঠানে (Mohan Bhagwat Kolkata Speech) তিনি জানান, সংঘকে তার নিজস্ব দর্শন দিয়েই বুঝতে হবে। ভাগবতের কথায়, সংঘের মতো দ্বিতীয় কোনও সংগঠন নেই এবং কোনও ভাবেই সংঘকে মাপা যায় না। তাঁর মতে, সংঘের কোনও শত্রু না থাকলেও সংগঠন বড় হলে অনেকের স্বার্থে আঘাত লাগে। সেই কারণেই সংঘকে নিয়ে ভুল প্রচার চালানো হয়।

এরপরই সংঘের উদ্দেশ্য (RSS ideology) প্রসঙ্গে ভাগবত বলেন, ‘সংঘ কোনও রাজনৈতিক দলের জন্য তৈরি হয়নি। সংঘ তৈরি হয়েছে ভারতকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে দেখতে।’ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘রাজনৈতিক জাগরণ ছাড়া সাধারণ মানুষকে স্বাধীনতা আন্দোলনে যুক্ত করা সম্ভব হতো না। অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার কারণে হেগড়েওয়ারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হয়েছিল। আদালতে দাঁড়িয়ে তিনি ব্রিটিশ শাসনের নৈতিক অধিকার নিয়েই প্রশ্ন তুলেছিলেন।

ভারতে ব্রিটিশরাই প্রথম বিদেশি শাসক ছিলেন না বলেও জানান তিনি। তাঁর কথায় আগেও শক-হুন-পাঠানদের আগমন হয়েছে। তবে কোনও সভ্যতাই ভারতের সভ্যতার সমান ছিল না। হিন্দুদের নিয়েও এদিন নিজের পর্যবেক্ষন তুলে ধরেন ভাগবত। তিনি বলেন ‘হিন্দু সমাজ স্বভাবতই বিভক্ত। এমনকী পৃথিবীতে অন্য কোনও ধর্ম না থাকলেও হিন্দুরা নিজেদের মধ্যেই বিভাজিত হত। এই কারণেই সংঘকে প্রয়োজন।’ নিজের বক্তব্যে রাজা রামমোহন রায় ও স্বামী বিবেকানন্দের মতো বাঙালি মনীষীদের নাম বারবার আনেন তিনি।

হিন্দু সমাজের (Hindu society) গঠন প্রসঙ্গে ভগবত বলেন, হিন্দু সমাজ স্বভাবতই বিভক্ত। এমনকী পৃথিবীতে অন্য কোনও ধর্ম না থাকলেও হিন্দুরা নিজেদের মধ্যেই বিভাজিত হত। এই কারণেই সংঘকে প্রয়োজন বলে অভিমত। নিজের বক্তব্যে ভাগবত রাজা রামমোহন রায় ও স্বামী বিবেকানন্দের মতো বাঙালি মনীষীদের নাম তুলে ধরে সমাজ সংস্কারে তাঁদের ভূমিকার বলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *