Weight lose | ওজন কমানোর জাদুতে বাজিমাত ‘মুনজারো’র

Weight lose | ওজন কমানোর জাদুতে বাজিমাত ‘মুনজারো’র

ভিডিও/VIDEO
Spread the love


নয়াদিল্লি : মার্কিন ফার্মাসিউটিক্যাল (US Pharmaceutical) কোম্পানি এলি লিলি-র ওজন কমানোর যুগান্তকারী ইনজেকশন (Injection) ফার্মাট্র্যাকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মুনজারো প্রায় ৮০ কোটি টাকার বিক্রি নথিভুক্ত করেছে। এর চেয়ে সামান্য বেশি বিক্রির শীর্ষে রয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন-এর জনপ্রিয় অ্যান্টিবায়োটিক ‘অগমেন্টিন’ (৮৫ কোটি টাকা)। এত দ্রুত একটি ব্র্যান্ডের দ্বিতীয় স্থানে উঠে আসা, আধুনিক ফার্মার ইতিহাসে বিরল।

টিরজেপাটাইড নামে সক্রিয় উপাদানযুক্ত এই ওষুধটি জিআইপি এবং জিএলপি-১ হরমোন রিসেপ্টর দু’টিকে সক্রিয় করে। এই দ্বৈত-ক্রিয়া কেবল রক্তে শর্করাই নিয়ন্ত্রণ করে না, এটি ক্ষুধা দমন করে এবং হজম প্রক্রিয়া ধীর করে দেয়, যার ফলে ওজন দ্রুত হ্রাস পায়। বিশেষজ্ঞদের মতে, এর শক্তিশালী কার্যকারিতা এবং সম্প্রতি চালু হওয়া ‘কুইকপেন’ নামে সহজলভ্য ডিভাইসটির কারণে, বিশেষত তরুণ স্থূল রোগীদের মধ্যে এর চাহিদা এখন তুঙ্গে। ক্লিনিক্যাল ট্রায়ালে এটি ২২ শতাংশ পর্যন্ত ওজন কমাতে (Weight lose) সক্ষম বলে প্রমাণিত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *