Mirabai Chanu | ২৮ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে রুপো জিতলেন মীরাবাঈ চানু

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : অলিম্পিকে পদক জয় কিংবা বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনালী সাফল্য – কেরিয়ারের প্রায় সব বড় মঞ্চেই নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। কিন্তু একটি আক্ষেপ দীর্ঘ দিন ধরেই ছিল। অবশেষে সেই অপূর্ণতা দূর হল। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতে ইতিহাস গড়লেন ভারতীয় ভারোত্তোলক মীরাবাঈ চানু। এর আগে ১৯৯৮ সালে ব্যাংকক এশিয়াডে কর্ণম মালেশ্বরীর হাত ধরে ভারোত্তোলনে পদক এসেছিল ভারতের ঝুলিতে। দীর্ঘ ২৮ বছর পর এই ইভেন্টে দেশকে পদক এনে দিলেন মণিপুরী-কন্যা।

রিও অলিম্পিকের হতাশা ঝেড়ে ফেলে টোকিওতে রুপো জেতা কিংবা গত বছর হাংঝৌ এশিয়ান গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হওয়ার ধাক্কা – কোনও কিছুই মীরাবাঈয়ের জেদ কমাতে পারেনি।

এদিন স্ন্যাচ বিভাগে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১১ কেজি – সব মিলিয়ে মোট ১৯৮ কেজি ওজন তুলে নিজের দ্বিতীয় স্থান ও রুপো নিশ্চিত করেন তিনি। এই প্রতিযোগিতায় সোনা জিতে এশিয়াডে নিজস্ব সোনার হ্যাটট্রিক করেছেন উত্তর কোরিয়ার রি সং-গুম। অন্যদিকে, মোট ১৯১ কেজি ওজন তুলে ব্রোঞ্জপদক জিতেছেন ইন্দোনেশিয়ার উইজায়ানা লুলুক দিয়ানি ত্রি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *