Mallikarjun Kharge | ‘৪২টি দেশ ঘুরলেন, কিন্তু…’, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা খাড়গের

Mallikarjun Kharge | ‘৪২টি দেশ ঘুরলেন, কিন্তু…’, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা খাড়গের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে জাতিগত হিংসা, অস্থিতিশীলতার জেরে অশান্ত মণিপুর (Manipur violence)। সে রাজ্যের পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকারের ভূমিকা। এবার মণিপুর ইস্যুতে নীরব থাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী ৪২টি দেশের সফরে গিয়েছেন, কিন্তু একবারও মণিপুরে যাননি।

শনিবার কর্ণাটকে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। সেখানেই বক্তব্য রাখার সময় বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মণিপুরের অশান্তি প্রসঙ্গে মোদিকে নিশানা করে তিনি বলেন, ‘উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর এক বছরেরও বেশি সময় ধরে জাতিগত হিংসার আগুনে জ্বলছে। তাতে কেন্দ্রের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছি আমরা। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ৪২টি দেশে ঘুরে এলেন। কিন্তু তবুও একবার মণিপুরে গিয়ে সেখানকার জনগণের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ বলে মনে করেননি প্রধানমন্ত্রী।’

এখানেই থামেননি খাড়গে। বিজেপি (BJP) এবং আরএসএস-এর (RSS) বিরুদ্ধে সংবিধান পরিবর্তনের চেষ্টা করার অভিযোগও করেছেন তিনি। এনিয়ে তিনি বলেন, ‘বিজেপি এবং আরএসএস সংবিধান সংশোধন বা পুনর্লিখনের দাবি তুলেছে। কিন্তু আপনারা যতই চেষ্টা করুন না কেন, এই দেশের মানুষ আপনাকে সংবিধান পরিবর্তন করতে দেবে না। যদি আপনারা (জনসাধারণ) সংবিধান পরিবর্তন করতে দেন, তাহলে আপনাদেরও আর কোনও অধিকার থাকবে না।’ খাড়গে আরও বলেন, ‘মোদিজি এই সংবিধানের কারণেই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন। সংসদে প্রবেশের আগেও তিনি সংবিধানের কাছে মাথা নত করেছিলেন। কিন্তু আজ তিনি সেই সংবিধানকেই হত্যা করছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *