মালদা: সাম্প্রতিক সময়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical Faculty) অস্বাভাবিক হারে শিশুমৃত্যুর (Youngsters dying) ঘটনায় এবার কড়া পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। মালদা মেডিকেলের একাধিক পদে রদবদল করা হয়েছে স্বাস্থ্যভবনের তরফে। মেডিকেল সুপার তথা এমএসভিপি (MSVP) পদ থেকে সরানো হল প্রসেনজিৎ বরকে। তাঁর পরিবর্তে মালদা মেডিকেলের ইএনটি বিভাগের প্রধান গণেশ চন্দ্র গাইনকে এমএসভিপি পদে বসানো হয়েছে। শিশু বিভাগের এইচওডি সুষমা সাহুকেও বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে আপাতত শুধু অ্যাসোসিয়েট প্রফেসর পদে রাখা হচ্ছে।
উল্লেখ্য, গত জুন মাসে মালদা মেডিকেলে ৭৪ জন শিশুর মৃত্যু হয়েছিল। জুলাই মাসে সেটা আরও বেড়ে ৮৭তে পৌঁছে যায়। অগাস্ট মাসের ২৭ তারিখ পর্যন্ত মালদা মেডিকেলে মৃত্যু হয়েছে ৮৯টি শিশুর৷ অবশেষে গত ২৯ অগাস্ট শিশুমৃত্যুর তদন্তে মালদা মেডিকেলে আসে স্বাস্থ্যভবনের প্রতিনিধি দল। সূত্রের খবর, ওই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই মালদা মেডিকেলে এই রদবদল করা হয়েছে।
The put up Malda Medical College | মালদা মেডিকেলে পরপর শিশুমৃত্যুর ঘটনায় পদক্ষেপ স্বাস্থ্যভবনের, সরানো হল সুপারকে appeared first on Uttarbanga Sambad.
