Malda mango dishes | রাজ্যপালের পাতে মালদার আমের স্বাদ, পড়ুয়াদের রান্নায় মুগ্ধ জেলা প্রশাসন

Malda mango dishes | রাজ্যপালের পাতে মালদার আমের স্বাদ, পড়ুয়াদের রান্নায় মুগ্ধ জেলা প্রশাসন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পুরাতন মালদা: সোমবার দুপুরে কলেজে প্রদর্শনী হওয়ার কথা ছিল। সেজন্য গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজির (জিকেসিআইইটি) পড়ুয়া আকাশ কুণ্ডু, সোম মাইতিরা ব্যস্ত ছিলেন কেউ ম্যাঙ্গো ফ্লেভারের ভাপা দই, কেউ ম্যাঙ্গো ফ্লেভারের বান বানানোর (Malda mango dishes) কাজে। তখন কি আর তাঁরা জানতেন, প্রদর্শনী শেষে আবার তাঁদের সেইসব সুস্বাদু পদ বানাতে হবে? তবে খাটনি বাড়লেও একটুও ক্ষুব্ধ নন আকাশরা। কারণ, একে তো তাঁদের বানানো খাবারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জেলা শাসক, তার ওপর আবার এই খাবার দিয়েই মঙ্গলবার আপ্যায়ন করা হবে রাজ্যপাল আরএন রবিকে।

সেই প্রতিষ্ঠানের পড়ুয়াদের হাতে তৈরি আমের ৭ ধরনের পদ রাজ্যপালের জন্য বাছাই করেছেন মালদার জেলা শাসক রাজেনবীর সিং কাপুর। মঙ্গলবার পুরোনো সার্কিট হাউসে রাজ্যপালের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেখানে জিকেসিআইইটির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজির দুজন পড়ুয়া মালদার আমের ৭ ধরনের পদ নিয়ে হাজির থাকবেন।

সোমবার দুপুরে জিকেসিআইইটির সেই বিভাগের পক্ষ থেকে আমের প্রক্রিয়াকরণ ও বাজারিকরণের বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেই উপলক্ষ্যে কলেজের জেসি বোস ব্লকে আম দিয়ে তৈরি ১৬ ধরনের পদ নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রায় ৫০ জন পড়ুয়া ১৬টি গ্রুপে ভাগ হয়ে নিজের হাতে আমের নানা নতুন ধরনের পদ তুলে ধরেন। উপস্থিত ছিলেন জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, জিকেসিআইইটির ডিরেক্টর সিবে জন সহ বিভাগীয় অধ্যাপকেরা। সেই প্রদর্শনীতে ছিল ম্যাঙ্গো মালাই, ম্যাঙ্গো চমচম, রাইপ ম্যাঙ্গো রসগোল্লা, ম্যাঙ্গো টিরামিসু, ম্যাঙ্গো চিজ কেক, ম্যাঙ্গো কাপ কেক, ম্যাঙ্গো কুকিজ, ম্যাঙ্গো চকোলেট রোল, ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গো ভাপা দই সহ একাধিক আইটেম। জেলা শাসক একাধিক পদের স্বাদগ্রহণ করেন। অভিভূত হন। শেষপর্যন্ত তাঁর নজর কাড়ে আমের ভাপা দই, ম্যাঙ্গো ফ্রুট বানের মতো ৭টি পদ। পড়ুয়াদের ভূয়সী প্রশংসা করেই ক্ষান্ত হননি তিনি, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন, এই পদগুলি দিয়েই জেলা প্রশাসন আপ্যায়ন করবে রাজ্যপালকে।

এদিকে, জেলা শাসকের মুখে প্রশংসা শুনে ও তাঁদের হাতে তৈরি আমের নানা এক্সপেরিমেন্টাল পদ রাজ্যপালের সামনে পেশ করা হবে শুনে উচ্ছ্বসিত পড়ুয়ারা। আকাশ কুণ্ডু নামে এক পড়ুয়া বলছিলেন, ‘আমরা ৪ বন্ধু মিলে ম্যাঙ্গো ভাপা দই তৈরি করেছি। এর স্বাদ অত্যন্ত সুন্দর। জেলা শাসক নিজে খেয়ে দেখলেন। তিনি জানালেন, আমাদের হাতের তৈরি ম্যাঙ্গো ভাপা দই রাজ্যপালকে খাওয়ানো হবে। বিকেল থেকে তাই নতুন করে এই খাবার তৈরি করতে হাত লাগিয়েছি।’ সোম মাইতি ও অরিন্দম চক্রবর্তীরা বানিয়েছেন ম্যাঙ্গো ফ্রুট বান। উচ্ছ্বসিত তাঁরাও। দেবনিতা বসাকের বানানো চিনি ছাড়া ম্যাঙ্গো জুসও রাজ্যপালের খাবারের তালিকায় থাকছে।

জিকেসিআইইটির ডিরেক্টর সিবে জন বলেন, ‘মালদা জেলা আমের জেলা নামে পরিচিত। আমাদের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজির ছাত্রছাত্রীরা আমের প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করে চলেছে। আমের রস সংরক্ষণ করে ও তা থেকে যে নানা মুখরোচক খাবার তৈরি করা যায়, তা করে দেখাচ্ছেন। ভবিষ্যতে আম প্রক্রিয়াকরণ শিল্পের বাজারিকরণ নিয়ে এই জেলার মানুষ চিন্তাভাবনা করতে চাইলে জিকেসিআইইটি সহযোগিতা করতে প্রস্তুত।’ সম্পাদনাটিকে প্রতিবেদন আকারে ৪০০ শব্দে বানিয়ে দিন। সঙ্গে সাসপেন্স রেখে ফেসবুক ক্যাপশন, ক্যাচি হেডিং, ইংরেজিতে ট্যাগ, perma hyperlink, search engine optimization, brief keyphrase দিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *