Malda | মালদায় ৪ বছরের শিশুর মৃত্যু, শরীরে মিলল H1N1 ভাইরাসের উপস্থিতি!

Malda | মালদায় ৪ বছরের শিশুর মৃত্যু, শরীরে মিলল H1N1 ভাইরাসের উপস্থিতি!

শিক্ষা
Spread the love


মালদা: রাজ্যে কি ফের নতুন করে থাবা বসাচ্ছে সোয়াইন ফ্লু? মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক ৪ বছর বয়সী শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে জেলার স্বাস্থ্য মহলে। মৃত শিশুর নাম অনিশা পারভিন। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ইসলামপুর এলাকায়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে শিশুটির শরীরে এইচ১এন১ (H1N1) ভাইরাসের উপস্থিতির কথা স্বীকার করা হলেও, মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে গত ১২ মার্চ অনিশাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা শুরু হয় এবং ১৪ মার্চ তার শরীরে সোয়াইন ফ্লু-র অস্তিত্ব ধরা পড়ে। অনিশার বাবা শেখ রিঙ্কু জানান, ভর্তির পর থেকেই মেয়ে ক্রমশ জ্ঞান হারাতে থাকে এবং টানা সাত দিন লড়াই করার পর গত বুধবার তার মৃত্যু হয়।

এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় মালদা জুড়ে। তবে সোয়াইন ফ্লু-তেই মৃত্যু কি না, তা নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিকরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানান, “মেয়েটির শরীরে এইচ ওয়ান এন ওয়ান ভাইরাসের সন্ধান মিলেছে বলে আমরা খবর পেয়েছি। তবে ওই ভাইরাসের কারণেই ওই শিশুর মৃত্যু হয়েছে কিনা তা বলা সম্ভব নয়। ওই শিশুর পরিবারের লোকজন বাচ্চাকে নানা জায়গায় চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। আমাদের বেশ কিছু প্রোটোকল আছে, আমরা সে সব মেনে কাজ করছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *