Malda | চাঁচলে সিপিএমের বুকস্টল ভাঙচুর, পথ অবরোধ করে বামেদের বিক্ষোভ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


সামসী: মহাসপ্তমীর সন্ধ্যায় সিপিএমের বুকস্টল ভাঙচুর ও বাম কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদার (Malda) চাঁচল শহরের নেতাজি মোড়ে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভ শুরু করেন বাম কর্মী-সমর্থকরা। তাঁদের বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ।

চাঁচল-১ সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক হারুন-আল রশিদের অভিযোগ, তাঁদের বুকস্টল ভাঙচুরের পাশাপাশি কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সরব হন বাম কর্মী-সমর্থকরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁরা নেতাজি মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

অন্যদিকে, ঘটনায় অভিযুক্ত সংগঠনের দাবি, বুকস্টলে শারদীয়ার শুভেচ্ছা জানানো হলেও, সেখানে দুর্গাপুজো নিয়ে কোনও উক্তি ছিল না। এই বিষয়কে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে দাবি ওই সংগঠনের।

The put up Malda | চাঁচলে সিপিএমের বুকস্টল ভাঙচুর, পথ অবরোধ করে বামেদের বিক্ষোভ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *