Malda | মালদায় ২ কোটি টাকার মাদক তৈরির কাঁচামাল সহ ৩ মহিলা গ্রেপ্তার

শিক্ষা
Spread the love


মালদা: মালদা (Malda) টাউন জিআরপি থানার পুলিশ প্রায় ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ২৮০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ তিন মহিলাকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম জাবরুন নেশা, জ্যোৎস্নারা বেগম ও আনওয়ারা বেগম; তাঁরা আসামের বাসিন্দা।

বিবেক এক্সপ্রেসে ডিমাপুর থেকে আসা এই মহিলারা স্টপেজ না থাকা সত্ত্বেও পুরাতন মালদা স্টেশনে নেমে পড়েন। কোলের বাচ্চাদের নিয়ে ১ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের আটক করে তল্লাশি চালাতেই মেলে এই মাদক তৈরির কাঁচামাল। ১৫ হাজার টাকার লোভে এই কাজ করেছে বলে প্রাথমিক জেরায় স্বীকার করেছে তারা। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।

The publish Malda | মালদায় ২ কোটি টাকার মাদক তৈরির কাঁচামাল সহ ৩ মহিলা গ্রেপ্তার appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *