Malbazar | অবশেষে নতুন কার্যালয় বুলুর, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

Malbazar | অবশেষে নতুন কার্যালয় বুলুর, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


অভিষেক ঘোষ, মালবাজার: অনাড়ম্বরভাবে মঙ্গলবার উদ্বোধন হল মালের বিধায়কের কার্যালয় (Malbazar)। মালের বিধায়ক তথা অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়নমন্ত্রী বুলু চিকবড়াইক নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করতেই শুরু হয়েছে সমালোচনা। ‘মরার আগে হরির নাম’ বলেও কেউ কেউ কমেন্ট করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনেকটাই দেরি করে ফেললেন মন্ত্রী। এই বিষয়ে মন্ত্রী নিজে কিছু না বললেও মন্ত্রীর ব্যক্তিগত সচিব জর্জ খাতি জানান, বিধায়কের কার্যালয়ের পাশাপাশি মাল বিধানসভার ওয়াররুম হবে এটাই। এদিন দুপুরে এখানে বিভিন্ন অঞ্চল কমিটির সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী।

মাল শহরের বাসস্ট্যান্ড এবং উদ্যানের মাঝামাঝি জায়গায় একটি দোকানঘরকে রাতারাতি বিধায়কের কার্যালয়ের রূপ দেওয়া হয়। যেখানে কার্যালয় তৈরি হয়েছে সেটা আদতে পুরসভার তৈরি করা সরকারি দোকানঘর, যা নিয়ে আগে থেকেই চলছিল বিতর্ক। এখন সেখানেই অস্থায়ী ডেরা তৈরি করলেন মন্ত্রী।

‘দপ্তর খোলে না, তবু নয়া অফিস চাই বুলুর’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর। তারপর থেকেই মাল শহরে কার্যালয় শুরু করার তোড়জোড় শুরু করেন মন্ত্রী। চেয়ারম্যান উৎপল ভাদুড়ি সহ কাউন্সিলারদের মধ্যে বেশ কয়েকজনকে এই বিষয়টি জানিয়েছিলেন মন্ত্রী। তারপরেও লেগে যায় দুই মাস। এদিন সকালে কোনও আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই নতুন কার্যালয়ে কাজ শুরু করেন মন্ত্রী। তবে সমালোচনার মুখে পড়তে হয়েছে নিজের দলের কর্মীদের কাছেই। কারণ, দীর্ঘ সাড়ে নয় বছরের বিধায়ক এবং সাড়ে চার বছরের মন্ত্রী থেকেও নিজের এলাকায় একটি কার্যালয় করতে পারেননি তিনি। বিভিন্ন কাজের জন্য বহু মানুষকে যেতে হয়েছে তাঁর রাঙামাটি চা বাগানের বাড়িতে। ফলে অনেকেই ক্ষুব্ধ বিধায়কের ওপর।

বিজেপির টাউন মণ্ডল সভাপতি নবীন সাহা জানান, জনগণের পরিষেবা দিতে যে অফিসের প্রয়োজন সেটি কখনও বোধগম্য হয়নি মন্ত্রী মশাইয়ের। এদিকে, এক শহরে তৃণমূলের তিনটি দলীয় কার্যালয় দেখে সাংগঠনিক দুর্বলতার পরিচয় পাওয়া যায় বলে জানালেন সিপিএমের মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *