LoC | কাশ্মীরে বড়সড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ: আইইডি বিস্ফোরণে লস্কর কমান্ডার সহ ৪ জঙ্গি নিহত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (LoC) পেরিয়ে ভারতে অনুপ্রবেশের একটি বড়সড় প্রচেষ্টা বানচাল করে দিল ভারতীয় সুরক্ষা বাহিনী। নাঙ্গি টেকরির কাছে সীমান্ত পেরিয়ে ঢোকার মুহূর্তে অ্যান্টি-ইনফিলট্রেশন গ্রিডের বসানো মাইন বিস্ফোরণে শীর্ষ লস্কর-ই-তৈয়েবা (LeT) কমান্ডার মোহাম্মদ ফৈজান (Mohammad Faizan) সহ মোট ৪ জন সন্ত্রাসবাদী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

নিহত চার জঙ্গির পরিচয় মিলেছে—তারা হলো শীর্ষ লস্কর কমান্ডার মোহাম্মদ ফৈজান, ওয়াকাস, ইশতিয়াক এবং অসীম।

সেনা সূত্রে জানা গেছে, পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাটি সেক্টরের নাঙ্গি টেকরি সংলগ্ন এলাকা দিয়ে পাকিস্তানের দিক থেকে চার সন্ত্রাসী ভারতে প্রবেশের অপচেষ্টা চালায়। তবে সীমান্তে কড়া নজরদারির অংশ হিসেবে ভারতীয় বাহিনীর পাতা মাইন ফিল্ডের (Anti-Infiltration Grid) স্পর্শে আসামাত্রই জোরালো বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় চার জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়।

সাম্প্রতিক সময়ে সীমান্তে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলোর অনুপ্রবেশের চেষ্টা বেড়ে যাওয়ায় পুঞ্চসহ সমগ্র এলওসি জুড়ে সুরক্ষা বাহিনীর টহল ও নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছিল। নিয়ন্ত্রণ রেখায় ভারতের এই আগাম সতর্কতাব্যবস্থা ও মাইন ফিল্ডের কারণেই বড় ধরনের এক নাশকতার ছক ব্যর্থ করে দেওয়া সম্ভব হল।

The submit LoC | কাশ্মীরে বড়সড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ: আইইডি বিস্ফোরণে লস্কর কমান্ডার সহ ৪ জঙ্গি নিহত appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *