Lotus blooms within the West Bengal Bar Council, CM Suvendu Adhikari congratulates the three victorious BJP candidates

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ওয়েস্ট বেঙ্গল বার স্টেট কাউন্সিলের অফিস বেয়ারার নির্বাচনেও ফুটল পদ্ম। জয়ী হলেন বিজেপির তিন প্রার্থী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্য বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হলেন সমীর পাল। বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পর্যূদস্ত করে বিপুল জনমত নিয়ে বিজেপি বাংলায় প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে। দুই কেন্দ্রে উপনির্বাচনেও বড় জয় পেয়েছে বিজেপি। সেই জয়ের ধারাই ওয়েস্ট বেঙ্গল বার স্টেট কাউন্সিলের অফিস বেয়ারার নির্বাচনেও বজায় রইল। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিলের অফিস বেয়ারার নির্বাচনে জয়ী প্রার্থীরা হলেন সমীর পাল, অজয় চৌবে, অরুণ সরকার। সমীর পাল ১৮-৮ ভোটে জিতেছেন। রাজ্য বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। সহ সভাপতি হিসেবে ১৭-৯ ভোটে নির্বাচিত হয়েছেন অজয় চৌবে। অরুণ সরকার জয়ী হয়েছেন ১৭-৯ ভোটে। তাঁকে বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে প্রতিনিধি হিসাবে পাঠানো হচ্ছে বলে খবর।

আরও পড়ুন:

নির্বাচনে বিরোধীরা কার্যত কোনও ছাপ ফেলতে পারেনি বলেই খবর। এই নির্বাচন রাজ্যের বিধানসভা ভোটের আগেই হয়েছিল। সেই ফলপ্রকাশ হল। তাহলে কি বদলের ঝড় বার কাউন্সিলে আগেই উঠেছিল? সেই চর্চাও চলছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিলের অফিসে গিয়েছিলেন। সেখানে বেয়ারার নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা জানান তিনি। তাঁদের সঙ্গে কথাও হয়। মুখ্যমন্ত্রীকেও বার কাউন্সিলের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগেই বার কাউন্সিলের সদস্য নির্বাচন হয়েছিল। বিধানসভা ভোটের পর এই ভোটের ফলপ্রকাশিত হয়। সেসময় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে বলে দাবি করা হয়েছিল বলেও খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুজোর ছুটির পর বার কাউন্সিলের নতুন সদস্যদের নিয়ে বৈঠকের কথাও এদিন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এক হাজারেরও বেশি সদস্য রাজ্য বার কাউন্সিলে আছেন। কাজের পরিকল্পনা নতুন সদস্যদের নিয়ে করা হবে। সেই কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এই বার কাউন্সিল তৃণমূলের হাতে ছিল। বার কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন তৃণমূলের বিধায়ক অশোক দেব।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *