Kolkata NEET Protest | ৫ অভিযুক্তকে নিয়ে ধর্মতলায় মিছিলে অশান্তির ঘটনার পুনর্নির্মাণ পুলিশের, বাড়ল গ্রেপ্তারির সংখ্যাও

Kolkata NEET Protest | ৫ অভিযুক্তকে নিয়ে ধর্মতলায় মিছিলে অশান্তির ঘটনার পুনর্নির্মাণ পুলিশের, বাড়ল গ্রেপ্তারির সংখ্যাও

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে কলকাতার ধর্মতলায় (Dharmatala) আয়োজিত বাম ছাত্র সংগঠন ও ককরোচ জনতা পার্টির মিছিলে অশান্তি ও ভাঙচুরের (Kolkata NEET Protest) ঘটনায় বাড়ল গ্রেপ্তারির সংখ্যা। সোমবার সকালে গার্ডেনরিচ এবং পার্ক সার্কাস এলাকা থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে সকালে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাসের কড়েয়া এলাকা থেকে ওয়াকার আজম (৩৫) এবং গার্ডেনরিচ সংলগ্ন নাদিয়াল এলাকা থেকে জাভেদ আখতারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবারের ওই মিছিলে তাঁরা সরাসরি ভাঙচুর ও অশান্তির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। এদিকে, সোমবার বেলার দিকে ধৃত মহম্মদ আফরোজ সহ মোট পাঁচ অভিযুক্তকে ঘটনাস্থল ধর্মতলার ডরিনা ক্রসিংয়ের কাছে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ (Reconstruction) করে পুলিশ। খালি পায়ে তাঁদের ঘটনাস্থলে হাঁটানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার নিট প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এসএফআই সহ বাম ছাত্র সংগঠন ও সিজেপি ওই মিছিলের ডাক দিয়েছিল। সেই মিছিল থেকেই সাংবাদিকদের হেনস্তা, জুতো-বোতল ছোঁড়ার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় হেয়ার স্ট্রিট এবং এন্টালি থানায় মোট সাতটি মামলা রুজু হয়েছে।

বিধানসভায় এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দিষ্ট কয়েকজন অভিযুক্তের নাম প্রকাশ্যে এনেছিলেন। রাজ্য সরকার এই মামলায় সদ্য পাস হওয়া কঠোর ‘গুন্ডাদমন আইন’ প্রয়োগ করেছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ছাত্র বা সিজেপির সদস্য নন, এমন অন্তত ৭০ জন বহিরাগত দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে এবং তল্লাশি চালাতে পুলিশি ধরপাকড় বর্তমানে আরও জোরদার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *