উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোনারপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্যকর পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা (Kolkata) আগমনকে কেন্দ্র করে শুক্রবার বিমানবন্দরের পার্কিং এলাকায় বিজেপি (BJP) ও তৃণমূল সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে গেল। অভিষেকের ওপর হামলার পরিকল্পনা করা হয়েছে—এই অভিযোগে পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
A @BJP4Bengal goon ARMED WITH WEAPONS presumably deliberate to MURDER our Hon’ble Nationwide Common Secretary Shri @abhishekaitc!
Such is the situation of legislation & order below @SuvenduWB‘s watch that criminals now roam freely, emboldened sufficient to hold out brazen assaults with absolute… pic.twitter.com/BOEbNpKuFN
— All India Trinamool Congress (@AITCofficial) June 19, 2026
সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক সেরে কলকাতায় ফেরার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই খবর পেয়েই বিমানবন্দর চত্বরে বিজেপি সমর্থকরা ভিড় জমান। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানবন্দরের পার্কিংয়ের বাইরে বেশ কয়েকজন বিজেপি সমর্থককে হাতে ডিম নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে নামলে তাঁকে লক্ষ্য করে ওই ডিম ছোঁড়ার পরিকল্পনা ছিল বলে অভিযোগ উঠেছে।
বিমানবন্দর চত্বরে বিজেপি সমর্থকদের ‘সন্দেহজনক’ উপস্থিতি দেখে তৃণমূল সমর্থকরা দ্রুত সেখানে পৌঁছে যান। মুহূর্তের মধ্যে শুরু হয় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়। এরপরই পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। দুই দলের সমর্থকরা একে অপরের ওপর চড়াও হন এবং শুরু হয় ধস্তাধস্তি ও হাতাহাতি। বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় এই অরাজক পরিস্থিতি দেখে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ। উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপিকে সরাসরি দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও শেয়ার করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে:
- এটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের একটি সুপরিকল্পিত ছক ছিল।
- বিজেপির ‘গুণ্ডাবাহিনী’ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর সাহস দেখাচ্ছে।
- রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নীরবতা কেন? এই প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল।

