বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের

বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


দল দ্বিখণ্ডিত হয়েছে আগেই। সেই ভাঙা ঘরে ফের লেগেছে বিদ্রোহের আগুন। গুরুতর এই পরিস্থিতির কাছে মাথানত করলেন শিব সেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। শুক্রবার দলীয় কর্মীদের উদ্দেশে বক্তৃতায় তিনি জানালেন শিব সেনা প্রধানের দায়িত্ব ছড়তে চান তিনি। রীতিমতো আক্ষেপের সুরে ঠাকরে বলেন, ‘দলের কর্মীরা যদি আমের নেতৃত্বের উপর আস্থা রাখতে না পারেন তবে আমি সরে যেতে প্রস্তুত। যোগ্য কেউ দলের দায়িত্ব নিক।’

শিব সেনার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার কর্মীদের উদ্দেশে বার্তা দেন উদ্ধব ঠাকরে। সেখানেই তিনি বলেন, “নেতৃত্বের পদ আকড়ে রাখতে আমি রাজি নই। তবে আদর্শের লড়াই থেকে আমি সরব না। আমি হাল ছাড়ব না। যেদিন আপনারা মনে করবেন আমি এই পদের যোগ্য নই, আমি চলে যাব। যোগ্য যে কোনও কর্মীর হাতে দলের দায়িত্ব তুলে দিতে আমি তৈরি।” পাশাপাশি বালাসাহেবকে স্মরণ করে ঠাকরে বলেন, “বালাসাহেব বলেছিলেন যারা সংগঠনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করবে তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখন আমাদের সেই পথ অনুসরণ করা উচিত। অনেকে ভাবছেন আমরা আশা ছেড়ে দেব। কিন্তু আমরা তা করব না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

ঠাকরে বলেন, “নেতৃত্বের পদ আকড়ে রাখতে আমি রাজি নই। তবে আদর্শের লড়াই থেকে আমি সরব না।”

পাশাপাশি দলে বিদ্রোহের আগুন জ্বালানো ৬ সাংসদের জন্য ভোটারদের কাছে ক্ষমা চেয়ে উদ্ধব বলেন, “আমি ভোটারদের কাছে ক্ষমাপ্রার্থী। কারণ ভোটাররা আমাদের ভোত দিয়েছেন, কিন্তু আমাদের সাংসদরা দল ছেড়ে চলে গিয়েছেন। এখন যারা বিদ্রোহ করছেন, শিব সেনাই তাদের এই জায়গায় এনেছে। যদি শিব সেনার সমর্থন না থাকত, তবে কী তাঁরা ভোটে জিততেন?”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনার পর সম্প্রতি শিব সেনার ৬ জন সাংসদ লোকসভার স্পিকার এম বিড়লার সঙ্গে দেখা করেছেন। তাঁদের অভিযোগ, শিব সেনা নিজের মতাদর্শ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। আগামী দিনে দলটা কংগ্রেসের সঙ্গে মিশে যাবে। তাই তারা দল ত্যাগ করতে ইচ্ছুক। এদিন তারও জবাব দিয়েছেন উদ্ধব। বলেন, ৩০ বছর বিজেপির সঙ্গে থেকেও আমরা ওদের সঙ্গে মিশে যাইনি। ফলে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার দাবি অযৌক্তিক। ঠাকরে বলেন, “কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ওরা কখনও মাতশ্রীকে অপমান করেনি। নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। বিজেপির হিন্দুত্বের চেয়ে কংগ্রেস অনেক ভাল।”

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *