Jalpaiguri Circuit Bench | ১৭ জানুয়ারি উদ্বোধন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের, নবনির্মিত স্থায়ী ভবন পরিদর্শন প্রধান বিচারপতির     

Jalpaiguri Circuit Bench | ১৭ জানুয়ারি উদ্বোধন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের, নবনির্মিত স্থায়ী ভবন পরিদর্শন প্রধান বিচারপতির     

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


জলপাইগুড়িঃ শনিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত স্থায়ী ভবন পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল সহ অন্যান্য বিচারপতিরা। উদ্বোধনের আগেই সম্ভবত এটাই প্রধান বিচারপতির চূড়ান্ত পর্যায় পরিদর্শন বলে মনে করা হচ্ছে। এদিন প্রধান বিচারপতি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের প্রতিটি আদালত থেকে সমস্ত পরিকাঠামো ঘুরে ঘুরে দেখলেন। প্রধান বিচারপতির পরিদর্শনের কারণে এদিন সকাল থেকেই পাহাড়পুর এলাকায় প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে।

জানা গিয়েছে, আগামী ১৭ জানুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনের জন্য দিন ধার্য্য হয়েছে। যেকারণে ইতিমধ্যেই শুরু হয়েছে অবশিষ্ট কাজ সম্পন্ন করার তৎপরতা। মূল কোর্ট ভবনের কাজ বেশ কয়েক মাস আগেই সম্পন্ন হয়েছে। কিন্তু সার্কিট বেঞ্চের সামনের সার্ভিস রোডের পথবাতি থেকে শুরু করে বিচারপতিদের বাংলো এবং কর্মীদের আবাসনের কাজ প্রায় শেষ পর্যায়ে।

এদিকে নির্মাণকারি সংস্থাকে অবশিষ্ট কাজ চলতি মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এদিন তিনি উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *