উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স একটু বাড়তেই শুরু হয় হাঁটুর যন্ত্রণার সমস্যা (Knee Ache)। শীতকালে এই যন্ত্রণা আরও বাড়ে। তবে এই সমস্যার সমাধানে বদল আনতে হবে খাওয়াদাওয়াতেও। এর জন্য রোজের খাবারের তালিকায় রাখতে হবে কিছু খাবার। সেগুলি কী কী?
রসুন
রসুন শরীরের ব্যথা-যন্ত্রণাও দূরে রাখে। কারণ রসুনে রয়েছে অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরের পেশি সবল রাখতে সাহায্য করে। সেই সঙ্গে গাঁটের ব্যথা নিয়ন্ত্রণে রাখতেও গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরম ভাতে এক কোয়া রসুন খেতে পারেন। এতে উপকার পাবেন।
বাদাম
কাঠবাদাম, কাজুর মতো বিভিন্ন ধরনের বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আর ওমেগা ৩ রয়েছে ভরপুর পরিমাণে। রোজ সকালে ভেজানো বাদাম খান অনেকেই। এই অভ্যাস ভালো। এছাড়াও ডায়েটে চিয়া বীজ, তিসির বীজের মতো উপকারী খাবার রাখলে হাঁটুর ব্যথা থাকবে নিয়ন্ত্রণে।
আদা
হাঁটুর ব্যথা কমাতে খুব উপকারী ভূমিকা পালন করে আদা। এটি বহু স্বাস্থ্যগুণে সমৃদ্ধ। সর্দি-কাশি কমানো থেকে শরীরের বিভিন্ন অংশে ব্যথা নিয়ন্ত্রণ সবেতেই আদা খুব উপকারী।
