Kangana Ranaut | ‘শালীনতার সব সীমা পার করেছেন রামদেব!’, যোগগুরুকে নিয়ে বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে এবার সরাসরি তোপ দাগলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) (BJP) সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সম্প্রতি নারীদের সম্পর্কে রামদেবের করা কিছু মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্কের পর কঙ্গনা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, বাবা রামদেব (Baba Ramdev) শালীনতার সমস্ত মাত্রা লঙ্ঘন করেছেন। তাঁর এই মন্তব্যের ফলে সমাজে লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তিনি গেরুয়া বস্ত্রেরও অবমাননা করেছেন বলে অভিযোগ করেন কঙ্গনা।

মূলত যন্তর মন্তরে আন্দোলনকারীদের সমালোচনা করে কঙ্গনার ‘জেনারেশন গাটার’ বা তরুণ প্রজন্ম সম্পর্কিত মন্তব্যের পরেই বিতর্কের সূত্রপাত হয়। এই মন্তব্যের জেরে বিনোদন জগৎ ও সাধারণ মহলে সমালোচনার ঝড় ওঠে। এমনকি বাবা রামদেবও প্রকাশ্যে কঙ্গনার এই মন্তব্যের আপত্তি জানান। এর পর থেকেই দুপক্ষের মধ্যে কথার লড়াই শুরু হয়। কঙ্গনা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ ও তাঁকে লক্ষ্য করে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন অনেকেই। পাশাপাশি ইনস্টাগ্রামে এক পোস্টে রামদেবের অতীত বিতর্ক ও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার প্রসঙ্গ টেনেও কটাক্ষ করতে ছাড়েননি এই বিজেপি সাংসদ।

অন্যদিকে, কঙ্গনার এমন তীব্র আক্রমণের জবাবে সংযত প্রতিক্রিয়া দিয়েছেন যোগগুরু বাবা রামদেব। তিনি বলেন, দেশের মানুষ ভালো করেই জানেন রামদেব কে এবং দেশের জন্য তাঁর অবদান কতটা। তাই এই ধরনের মন্তব্য বা উচ্চতার মানুষদের বিরুদ্ধে তাঁর নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলার জেরে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে ২০২৪ সালে সংবাদপত্রগুলিতে ক্ষমা প্রার্থনা করেছিলেন রামদেব ও তাঁর সহযোগী বালকৃষ্ণা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বিভ্রান্তিকর বা অবমাননাকর দাবি ভবিষ্যতে আর করা হবে না বলেও সে সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সবমিলিয়ে, কঙ্গনা রানাওয়াত ও বাবা রামদেবের এই তর্জা বর্তমানে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *