Kaliyaganj woman suicide | মোবাইলে রিলস দেখা নিয়ে মায়ের বকুনি, অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী কিশোরী – Uttarbanga Sambad

Kaliyaganj woman suicide | মোবাইলে রিলস দেখা নিয়ে মায়ের বকুনি, অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী কিশোরী – Uttarbanga Sambad

ভিডিও/VIDEO
Spread the love


রায়গঞ্জ: সোশ্যাল মিডিয়ার নেশা কেড়ে নিল আরও একটি তরতাজা প্রাণ। মোবাইলে রিলস দেখা নিয়ে মায়ের বকুনি সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হলো ১৬ বছর বয়সী এক কিশোরী। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার দাসিয়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Kaliyaganj woman suicide)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার নাম রাখী দেবশর্মা। সোমবার বিকেলে বাড়ির কাজ ফেলে রেখে দীর্ঘক্ষণ মোবাইলে রিলস দেখছিল সে। কাজের সময় মোবাইলে মজে থাকায় রাখীর মা তাকে বকাঝকা করেন। মায়ের ওপর অভিমান করে এরপরই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।

অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। গত দুদিন ধরে যমে-মানুষে লড়াই করার পর বুধবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় রাখীর।

বুধবার বিকেলে রায়গঞ্জ মেডিকেলের মর্গে দেহটির ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহটি শোকাতুর পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনায় রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *