Skincare | শীতেও ত্বক রাখুন উজ্জ্বল ও কোমল!সারাসপ্তাহ কাজের চাপ? ছুটির দিনেই হবে কেল্লাফতে

Skincare | শীতেও ত্বক রাখুন উজ্জ্বল ও কোমল!সারাসপ্তাহ কাজের চাপ? ছুটির দিনেই হবে কেল্লাফতে

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শহরের হাওয়ায় শীত শীত ভাব। রাস্তায় বেরোলেই চারিদিsoক ধুলোয় ধুলো। এদিকে আবার রোজ অফিসে যাওয়ার তাড়া। ফলে ঠিক করে ত্বকের যত্ন নেওয়া হয়েই ওঠে না। আর রবিবার মানেই ছুটির দিন। ফলে সেদিন আর অবহেলা না করে, বেশ কিছুটা সময় ত্বককে দিতেই হবে।সারা বছর ময়েশ্চারাইজারের কথা মনে না পড়লেও শীতকালে কিন্তু দরকার। তাছাড়া যেহেতু সারা সপ্তাহে সেভাবে ত্বকের যত্ন নেওয়া হয় না তাই কয়েকটি বিশেষ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। ছুটির দিনে বিশ্রাম তো অবশ্যই করবেন। তবে ত্বকের পরিচর্যাও(Skincare) প্রয়োজন।

শীতকালে মুখে স্ক্রাবিং করা অত্যন্ত জরুরি। খসখসে ভাব দূর হয়ে যায়। সারা সপ্তাহ কাজের চাপ, অফিস যাওয়ার তাড়াহুড়োয় অনেকেই সঠিকভাবে ত্বকের যত্ন নিতে পারেন না। সপ্তাহের শেষে অবশ্যই ত্বকে স্ক্রাব করা উচিত। কারণ ত্বকের মরা কোষ ঝরে গেলে এবং জমে থাকা ময়লা দূর হলে তবেই না উজ্জ্বলতা ফিরে আসবে।

ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে। যদিও এই কাজটা কিছুটা হলেও সময় সাপেক্ষ। ত্বক থেকে এই নোংরা, ময়লা দূর করার জন্য ফেসপ্যাক(Skincare) ব্যবহার করতে পারেন। ফেসপ্যাক বাড়িতে তৈরি করে নেওয়া সম্ভব। স্নানের আগে মিনিট ১৫ এই প্যাক মুখে লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে এরপরে ক্রিম লাগাতে ভুললে চলবে না। এক্ষেত্রে ত্বকের ধরন অনুসারে প্রোডাক্ট বেছে নেওয়া প্রয়োজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *