Dev | “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না”, রাজ্যে পালাবদলকে স্বাগত জানিয়ে বিস্ফোরক দেব

Dev | “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না”, রাজ্যে পালাবদলকে স্বাগত জানিয়ে বিস্ফোরক দেব

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী পশ্চিমবঙ্গ। দলের পরাজয় ও প্রিয় পোষ্য ‘লাকি’-র মৃত্যু— জোড়া ধাক্কা সামলে অবশেষে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ-অভিনেতা দেব (Dev)। পরাজয়ের গ্লানি থাকলেও রাজ্যে এই বদলকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের ‘ব্যান’ সংস্কৃতির অবসান হবে বলে আশাবাদী অভিনেতা।

নির্বাচনের ফল (WB Election End result 2026) ঘোষণার পর দেব বলেন, “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ব্যান করতে পারবে না। প্রযোজকদের ওপর জোর করে নিয়ম চাপানো যাবে না। কাজ বাড়বে এবং সুষ্ঠু পরিবেশ ফিরবে।” তবে তাঁর সতর্কবার্তা, “যদি তৃণমূলের করা ভুলগুলোর পুনরাবৃত্তি বিজেপি না করে।” অরূপ ও স্বরূপ বিশ্বাসের দিকে ইঙ্গিত করে দেব তাঁর পুরোনো ক্ষোভ উগড়ে দেন। তিনি জানান, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো তাঁকেও ক্ষমা চাইতে বলা হয়েছিল এবং তাঁর একাধিক ছবি মুক্তিতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন স্বরূপ বিশ্বাস। এমনকি ইম্পা (IMPA)-র সভানেত্রী পিয়া সেনগুপ্তর সামনে হেনস্থা হলেও তিনি তখন নীরব ছিলেন বলে দেব দাবি করেন।

ইন্ডাস্ট্রিতে নিজের নিরপেক্ষ ভাবমূর্তি মনে করিয়ে দিয়ে দেব বলেন, “আমি অভিনেতা হিসেবে রাজনীতি করিনি। যখন মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায় বা সোহিনী সরকারকে ব্রাত্য করার চেষ্টা হয়েছে, আমি তাঁদের নিয়েই কাজ করেছি। ‘প্রজাপতি’ নন্দনে আটকে দিলেও আমি মিঠুনদাকে নিয়ে পার্ট-২ করার ঘোষণা করেছি।”

এদিকে রাজ্যে গুঞ্জন উঠেছে, দেব কি তবে এবার বিজেপিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে মৃদু হেসে অভিনেতা জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রাজনীতিতে এসেছিলেন। রাজনীতি না করলে তাঁর দিন চলবে না— এমন ভাবনায় তিনি বিশ্বাসী নন। ফেডারেশনের পরবর্তী সভাপতি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়ে দেব বলেন, “আর রাজনীতিতে বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই।” তবে নেপথ্যে থেকে ইন্ডাস্ট্রির মঙ্গলের জন্য কাজ করা নতুন শক্তির পাশে তিনি সবসময় থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *