পালাবদল হতেই নামবদল, ‘সিরাজ’ হল ‘শিবাজি’, মুছল ‘মসজিদ বাড়ি রোডে’র নাম! কী জানাল বিজেপি?

পালাবদল হতেই নামবদল, ‘সিরাজ’ হল ‘শিবাজি’, মুছল ‘মসজিদ বাড়ি রোডে’র নাম! কী জানাল বিজেপি?

রাজ্য/STATE
Spread the love


পালাবদলের পরেই রাজ্য়ের বিভিন্ন জায়গায় নাম রাতারাতি বদলে দেওয়ার হিড়িক পড়ল। বিজেপি ক্ষমতায় আসার পরেই বারাসতের দুটি জায়গার নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে। তালিকায় রয়েছে বারাসতের একটি রাস্তা ও একটি পার্ক। বারাসত শহরের ভিতর যাওয়া ১২ নম্বর জাতীয় সড়কের কাঠগোলা এলাকায় ‘মসজিদ বাড়ি রোড’ লেখা ঢেকে দিয়ে নেতাজি পল্লি রোড লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, চাঁপাডালি মোড় সংলগ্ন তিতুমির বাস টার্মিনালের পাশে থাকা সিরাজ উদ্যানের নামও বদলে দেওয়া হয়েছে। নতুন নাম রাখা হয়েছে শিবাজি উদ্যান। এই ঘটনাতেও অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপি জানিয়েছে, দলের নির্দেশে এমনটা ঘটেনি।

এই বিষয়ে আরও খবর

৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। একক সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিজেপি। ১৫ বছরের তৃণমূল সরকারের পতন হয়েছে। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জায়গা, পার্কের নাম বদলের ছবি সামনে আসছে। বিজেপি পতাকা হাতে নিয়ে বেশ কয়েকজন এই কাজ করেছে। সম্প্রতি এই সব ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ২০২২ সালের চাঁপাডালি মোড়ের কাছে তিতুমির বাস টার্মিনালের পাশে একটি পার্ক তৈরি করা হয়। এই পার্কের ভিতরে একটি ছোট্ট জলাশয় রয়েছে। এই জলাশয়ের সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে। কথিত আছে, বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা মুর্শিদাবাদ থেকে কলকাতায় যাওয়ার সময় তাঁর হাতিরা বারাসতের এই জায়গার জল খেত। সেই কারণে এই উদ্যানের নাম রাখা হয় সিরাজ উদ্যান। সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মঙ্গলবারই কয়েকজন যুবক বিজেপির পতাকা হাতে নিয়ে সিরাজ উদ্যানের নেমপ্লেট সরিয়ে সেখানে শিবাজি উদ্যানের ব্যানার টাঙিয়ে দেন। পাশাপাশি দলের পতাকাও লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে কাঠগোলা এলাকায় মসজিদ বাড়ি রোড নামের জায়গায় নেতাজি পল্লি রোড নামের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে, দল এই কাজ করার নির্দেশ দেয়নি।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *