Jharkhand Minister Dies | হৃদরোগ কাড়ল প্রাণ! প্রয়াত ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী, শোকস্তব্ধ রাজনৈতিক মহল  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রয়াত ঝাড়খণ্ডের উচ্চ ও কারিগরি শিক্ষা এবং নগরোন্নয়ন মন্ত্রী (Jharkhand Minister Dies) তথা বর্ষীয়ান ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) নেতা সুদিব্য কুমার সোনু (Sudivya Kumar Sonu)। রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত (Coronary heart assault) হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। গিরিডি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত এই নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ঝাড়খণ্ড রাজনীতিতে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কর্ণাটক সফরে গিয়েছিলেন তিনি। সেখানে রাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে পর্যটন পরিকাঠামো এবং বন ব্যবস্থাপনা নিয়ে কর্নাটকের পর্যটন মন্ত্রী কে জে জর্জের সঙ্গে বৈঠক করেন সুদিব্য কুমার। কর্ণাটকের ‘জঙ্গল লজ এবং রিসর্টস’-এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঝাড়খণ্ডের পর্যটন ক্ষেত্রের উন্নয়নে বিশেষ ভূমিকা নেওয়ার কথা ছিল তাঁর। সেই সফর সেরে ঝাড়খণ্ডে ফেরার পরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সুদিব্য কুমারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় মুখ্যমন্ত্রী তাঁকে ‘সোনু ভাইয়া’ বলে সম্বোধন করে লেখেন, ‘তিনি কেবল একজন রাজনৈতিক সহকর্মী ছিলেন না, ছিলেন দাদার মতো অভিভাবক এবং প্রতিটি বিপদে ছায়ার মতো পাশে থাকা এক বিশ্বস্ত মানুষ।’ ঝাড়খণ্ডের পরিচয় ও অধিকারের লড়াইয়ে তাঁর আত্মত্যাগ এবং ঝাড়খণ্ডিয়তের প্রতি নিষ্ঠা সবসময় স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

জেএমএম দলের পক্ষ থেকেও এক বিবৃতিতে জানানো হয়েছে, সুদিব্য কুমারের এই আকস্মিক প্রয়াণ দল এবং রাজ্য সরকারের জন্য এক অপূরণীয় ক্ষতি। দুর্দিনে দলের সংকট মোচনে এবং হেমন্ত সোরেনের পাশে থেকে একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন তিনি। বিশেষ করে ২০২৪ সালে হেমন্ত সোরেনের গ্রেপ্তারের সময় রাজনৈতিক সংকট মোকাবিলায় তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গিয়েছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ঝাড়খণ্ডের রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *