Climate Replace | বছরের শেষদিনে ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী! ঘন কুয়াশার সতর্কতা জারি একাধিক জেলায়

Climate Replace | বছরের শেষদিনে ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী! ঘন কুয়াশার সতর্কতা জারি একাধিক জেলায়

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বছরের শেষদিনেও ঠান্ডার দাপট তুঙ্গে (Climate Replace)। হাওয়া অফিস জানাচ্ছে, নতুন বছরের শুরুতেও এমনটাই থাকবে রাজ্যের আবহাওয়া। কারণ উত্তুরে হাওয়ার পথে কোনও বাধা নেই এই মুহূর্তে। সেই কারণেই রাজ্যজুড়ে বাড়ছে শীতের দাপট। শেষ কবে এমন জাঁকিয়ে শীত পড়েছিল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, তা মনে করতে পারছেন না অনেকেই।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিনদিন উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং সহ আশেপাশের পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পাশাপাশি তুষারপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বাড়বে কুয়াশার দাপট। আগামী তিনদিন ঘন কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। কিছু জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গজুড়েও (South Bengal) বাড়বে শীতের দাপট। বুধবার ভোরেই কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমে এসেছিল ১১ ডিগ্রিতে। বুধবার সকাল থেকে বেলা পর্যন্ত শহরে কমবেশি কুয়াশা থাকবে। দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত হবে। তবে আগামী দু’দিন ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। কিন্তু বুধবারের পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *