Jeetu Kamal | হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন জীতু! শুটিং ফ্লোরে দেখা যাবে কবে?

Jeetu Kamal | হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন জীতু! শুটিং ফ্লোরে দেখা যাবে কবে?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহে শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শারীরিক অবস্থার উন্নতি হতেই অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন জীতু। রবিবার বিকেলেই বাড়ি ফিরেছেন তিনি।

সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার ছুটিতেই থাকবেন জীতু। মঙ্গলবার থেকে ফের ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং ফ্লোরে ফিরবেন তিনি। যদিও অভিনেতা নিজে এখনও এবিষয়ে কিছু জানাননি।

গত বুধবার ‘এরাও মানুষ’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন জীতু। সেসময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপরই তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা যাচ্ছে, বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। সঙ্গে ছিল জ্বরও। তাঁর শারীরিক উপসর্গ দেখে অনেকেই অনুমান করেছিলেন, হয়তো ডেঙ্গি বা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন অভিনেতা। সেই মতো হাসপাতালে বেশ কিছু শারীরিক পরীক্ষাও হয় তাঁর। যদিও পরীক্ষার রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি। বুকে সংক্রমণ থাকার কারণেই অভিনেতা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা যাচ্ছে। আপাতত কয়েকদিন জীতুকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *